সর্বশেষ

ভোটের দুই সপ্তাহ আগে ১১৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩০
ভোটের দুই সপ্তাহ আগে ১১৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে যুগ্ম সচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে একযোগে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন করে দায়িত্ব বণ্টনের আগ পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে। পদোন্নতির ফলে বর্তমানে কর্মরত অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৩ জন। সরকারি কর্মচারী বাতায়নের তথ্য অনুযায়ী, পদোন্নতির আগে অতিরিক্ত সচিব ছিলেন ২৮৫ জন। বর্তমানে অতিরিক্ত সচিব পদের অনুমোদিত সংখ্যা ৪১৮টি।

 

নির্বাচনের প্রাক্কালে এত বড় পরিসরে পদোন্নতির সিদ্ধান্ত প্রশাসনে নানা আলোচনা তৈরি করেছে। এর আগে থেকেই শোনা যাচ্ছিল, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার দুই শতাধিক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রী, প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সচিব (পিএস), জেলা প্রশাসক (ডিসি) ও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কর্মকর্তারা এই পদোন্নতির তালিকা থেকে বাদ পড়তে পারেন—এমন আভাসও মিলেছিল।

 

additional secretaries promotion list.pdf

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার জানান, ২০২১ সালের ২৯ অক্টোবর ২০তম ব্যাচের বেশ কয়েকজন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। ওই ব্যাচের প্রায় ২৫৬ জন কর্মকর্তা বর্তমানে পদোন্নতির যোগ্য অবস্থায় রয়েছেন। লেফট আউট ও অন্যান্য মিলিয়ে আরও প্রায় ৭০ জন কর্মকর্তা আগে থেকেই পদোন্নতির অপেক্ষায় ছিলেন।

 

তিনি আরও জানান, ২৪তম ব্যাচের ৩৪৪ জন কর্মকর্তার মধ্যে ১৯৬ জনকে গত বছরের মার্চে পদোন্নতি দেওয়া হলেও এখনও প্রায় ১৮০ জন কর্মকর্তা অপেক্ষমাণ রয়েছেন। সব মিলিয়ে দুই শতাধিক কর্মকর্তার পদোন্নতির জন্য প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

 

নির্বাচনের আগে এ ধরনের পদোন্নতিতে নিয়মের ব্যত্যয় দেখছেন না সাবেক সচিব ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর একেএম আবদুল আউয়াল মজুমদার। তিনি বলেন, এটি একটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম এবং এর সঙ্গে নির্বাচনের সরাসরি কোনো সম্পর্ক নেই।

 

তবে শূন্য পদ না থাকা সত্ত্বেও পদ ছাড়া পদোন্নতির সমালোচনা করে তিনি বলেন, “পদ ছাড়া পদোন্নতি প্রশাসনিক অনাচার। এই চর্চা বন্ধ হওয়া উচিত।”

সব খবর

আরও পড়ুন

আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

আজ ঈদুল ফিতর আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

গ্যাস খাতে মার্কিন প্রভাব বাড়ছে এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

১৮০ দিনের পরিকল্পনায় অগ্রাধিকার তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে পারিনি

গোলটেবিল বৈঠকে ফরিদা আখতার সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে পারিনি

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদানের নামে দুর্নীতি উপদেষ্টা ফারুকীর

মানবজমিনের অনুসন্ধানী প্রতিবেদন অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদানের নামে দুর্নীতি উপদেষ্টা ফারুকীর

বিকল্প উৎসের খোঁজে মরিয়া সরকার

জ্বালানি সংকটের আশঙ্কা বিকল্প উৎসের খোঁজে মরিয়া সরকার