সর্বশেষ

আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর বিবৃতি

নির্বাচনে ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার প্রবণতা উদ্বেগজনক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:০০
নির্বাচনে ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার প্রবণতা উদ্বেগজনক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার প্রবণতা এবং ভিন্ন ধর্মচর্চাকারী নাগরিকদের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ সৃষ্টির ঘটনাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, সহিংসতা, উসকানিমূলক বক্তব্য এবং অনিয়মের অভিযোগ নিয়েও গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে সংস্থাটি।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসক জানায়, এসব ঘটনা নির্বাচনকালীন পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। এ ধরনের পরিস্থিতি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থি বলেও উল্লেখ করা হয়।

 

আসকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরে দেখা যাচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তি ও কর্মীরা সহিংসতার শিকার হচ্ছেন। সম্প্রতি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা নিহত হন এবং বিএনপির এক নেতা গুরুতর আহত হন। একই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এছাড়া গত কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরা প্রতিপক্ষের হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে।

 

সংস্থাটি আরও জানায়, নির্বাচনি প্রচারণাকালে নারীদের বোরকা বা নেকাব জোরপূর্বক খুলে ফেলার অভিযোগ পাওয়া গেছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণের কারণে কোনো নাগরিককে অপমান বা চাপের মুখে পড়তে বাধ্য করা সংবিধানে নিশ্চিত সমান মর্যাদা, ধর্মীয় স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের পরিপন্থি।

 

এ ছাড়া ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিতরণের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, শিষ্টাচারবিরোধী ও অশালীন ভাষার ব্যবহার এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগও গণমাধ্যমে উঠে আসছে বলে উল্লেখ করে আসক।

 

আসক মনে করে, নির্বাচন একটি মৌলিক গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে প্রতিটি নাগরিকের ভয়মুক্ত পরিবেশে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সহিংসতা, ধর্মের অপব্যবহার ও অনিয়মের বিরুদ্ধে অবিলম্বে নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত