English
বলার স্বাধীনতা, জানার স্বাধীনতা
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২
English
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
অনুসন্ধান
সর্বশেষ
বাংলাদেশ ভারত সম্পর্ক
“অবাধ-নিরপেক্ষ নির্বাচন নয়, বাংলাদেশ এখন উগ্রপন্থী প্রভাব ও বিদেশি নিয়ন্ত্রণের ঝুঁকিতে”
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, নির্বাচন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশে এখন কার্যত একটি “অনির্বাচিত ও উগ্র ইসলামপন্থী প্রভাবিত শাসনব্যবস্থা” ক্ষমতায় আছে, যা গণতান্ত্রিক ম্যান্ডেট ছাড়াই রাষ্ট্র পরিচালনা করছে। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচন অবাধ বা নিরপেক্ষ হওয়ার কোনো পরিবেশ নেই; বরং এটি “একটি মঞ্চস্থ প্রদর্শনী”তে পরিণত হয়েছে।
কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বাড়ছে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েন, ভিসা জটিলতা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ। ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের গোড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করেই দেশে ফিরবো
আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতের সংবাদমাধ্যম জি–২৪ ঘণ্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে সংবিধানসম্মত শাসনব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এবং মব-সন্ত্রাস ও গণগ্রেফতার দেশকে গভীর সংকটে ঠেলে দিয়েছে।
বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিল আইসিসি
নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। প্রায় তিন সপ্তাহের টানাপোড়েন ও একাধিক বৈঠকের পর শনিবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানায় আইসিসি।
ভারতে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজনের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান আরও কঠোর করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না—এই সিদ্ধান্তে কোনো পরিবর্তনের সুযোগ নেই। ফলে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হলো।
বাংলাদেশ ছাড়তে বলা হলো ভারতীয় দূতাবাসকর্মীদের পরিবারকে
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ও চলমান সহিংসতার প্রেক্ষাপটে ঢাকায় ভারতীয় হাই কমিশন এবং বিভিন্ন সহকারী হাই কমিশনে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারকে দেশে ফেরানোর পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, ভোটমুখী বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করেই এই সতর্কতামূলক সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে না
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে দেশে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে না বলে মন্তব্য করেছেন দলটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ভারতে অবস্থানরত এই আওয়ামী লীগ নেতা শনিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, “যে দল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং একাধিকবার দেশ শাসন করেছে, সেই দলকে বাইরে রেখে নির্বাচন হলে তা হবে সাজানো নির্বাচন। এর মাধ্যমে বাংলাদেশে কোনো স্থায়ী স্থিতিশীলতা আসবে না।”
নির্বাচন, ইউনূস সরকার ও ভারত প্রসঙ্গে শেখ হাসিনার স্পষ্ট বার্তা
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্রের সংকট ও চরমপন্থার উত্থান নিয়ে বিস্তৃত বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ মদতে চরমপন্থী শক্তিগুলো সক্রিয় হয়েছে এবং এ পরিস্থিতিতে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার কোনও সম্ভাবনা নেই।
ভারত বয়কটের ডাক দিয়ে ভারত থেকে আমদানি বেড়েছে সবচেয়ে বেশি
বাংলাদেশের রাজনীতিতে ভারত-বিরোধী স্লোগান নতুন কিছু নয়। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার ও তাদের অংশীজনদের রাজনৈতিক বক্তব্যে ভারত-বিরোধিতা যেন বিশেষ মাত্রা পেয়েছে। রাজনৈতিক বক্তৃতায় ভারতকে দায়ী করা হচ্ছে দেশের অভ্যন্তরীণ নানা সংকটের জন্য। সীমান্ত হত্যা থেকে শুরু করে বাণিজ্য বৈষম্য—সব কিছুর বিরুদ্ধেই জনসমক্ষে তীব্র সমালোচনা করা হচ্ছে।
বাংলাদেশ-পাকিস্তান প্রতিরক্ষা আলোচনায় নতুন মাত্রা
বাংলাদেশ ও পাকিস্তানের বিমানবাহিনী প্রধানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আলোচনায় প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, মহাকাশ প্রযুক্তি সহযোগিতা ছাড়াও জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবও উত্থাপিত হয়েছে।
পাতা 1 এর 3.
পরবর্তী
শেষ »
10/ প্রতি
20/ প্রতি
50/ প্রতি
100/ প্রতি