সর্বশেষ

ভারতের সংসদে প্রশ্নোত্তরে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর প্রায় ৩,১০০ হামলার ঘটনা ঘটেছে

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৪:৫৪
আগস্ট পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর প্রায় ৩,১০০ হামলার ঘটনা ঘটেছে

ভারতের সংসদে জানানো হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রায় ৩,১০০টি সহিংসতার ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

 

বৃহস্পতিবার ভারতের রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এ তথ্য জানান।

 

তিনি বলেন, মানবাধিকার সংস্থাগুলোর পাওয়া তথ্য অনুযায়ী গত দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশজুড়ে সংখ্যালঘুদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রায় ৩,১০০টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং উপাসনালয় লক্ষ্যবস্তু হয়েছে।

 

পবিত্র মার্গেরিটা আরও জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত সরকার নিয়মিতভাবে নজর রাখছে। বিষয়টি বাংলাদেশ সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা করা হয়েছে, এমনকি সর্বোচ্চ পর্যায়েও এ নিয়ে কথা বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ভারত সরকারের প্রত্যাশা, বাংলাদেশ সরকার এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করবে।

 

তবে তিনি বলেন, বাংলাদেশের সব নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রধান দায়িত্ব বাংলাদেশের সরকারের ওপরই বর্তায়। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করাও সেই দায়িত্বের অংশ।

 

এদিকে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সহায়তার বিষয়ে তিনি বলেন, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং দেশটির অন্যান্য কূটনৈতিক মিশন সবসময় ভারতীয় নাগরিকদের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য ২৪ ঘণ্টা চালু থাকা একটি জরুরি হেল্পলাইনও রয়েছে।

 

এছাড়া ভারতীয় নাগরিকদের অভিযোগ ও সমস্যার সমাধানে ঢাকায় ভারতীয় মিশনে একটি নির্দিষ্ট কনস্যুলার কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। নিয়মিতভাবে বাংলাদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে বৈঠক ও ‘ওপেন হাউস’ আয়োজন করা হয়, যাতে তাদের উদ্বেগ ও সমস্যাগুলো সরাসরি শোনা ও সমাধানের উদ্যোগ নেওয়া যায়।

সব খবর

আরও পড়ুন

সাবেক স্পিকার শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

সাবেক স্পিকার শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪ জন

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪ জন

শূন্য প্রত্যাবাসনে রোহিঙ্গাদের অনিশ্চয়তা আরও ঘনীভূত

ইউনূসের মিথ্যে প্রতিশ্রুতির এক বছর পার শূন্য প্রত্যাবাসনে রোহিঙ্গাদের অনিশ্চয়তা আরও ঘনীভূত

মধ্যপ্রাচ্যে সংঘাতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত মামুনের মৃত্যু মধ্যপ্রাচ্যে সংঘাতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত

ইউনূসের প্রতিশ্রুতির ফানুশ ও রোহিঙ্গাদের ঈদ সমাচার

ইউনূসের প্রতিশ্রুতির ফানুশ ও রোহিঙ্গাদের ঈদ সমাচার

মানবাধিকার বিষয়ে গুরুত্বারোপ ও জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার আহ্বান

নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রধানমন্ত্রীর প্রতি যৌথ চিঠি মানবাধিকার বিষয়ে গুরুত্বারোপ ও জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার আহ্বান

প্রধানমন্ত্রীর প্রতি শাহরিয়ার কবিরের মুক্তি ও চিকিৎসা নিশ্চিতের আহ্বান

বৈশ্বিক নাগরিক সমাজের যৌথ বিবৃতি প্রধানমন্ত্রীর প্রতি শাহরিয়ার কবিরের মুক্তি ও চিকিৎসা নিশ্চিতের আহ্বান

জানুয়ারি–ফেব্রুয়ারিতে বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ ছিল

বিএনএন এশিয়ার প্রতিবেদন জানুয়ারি–ফেব্রুয়ারিতে বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ ছিল