সর্বশেষ

নরেন্দ্র মোদির প্রতি বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

কূটনীতি ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫
নরেন্দ্র মোদির প্রতি বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি। মোদি সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার খবর পেয়ে তিনি গভীরভাবে ব্যথিত। বাংলাদেশের গণজীবনে তার দীর্ঘ অবদানের কথা উল্লেখ করে মোদি তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজন হলে ভারত সরকার যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানান।

 

মোদির এই বার্তার পর বিএনপির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ভারতের প্রধানমন্ত্রীর সুচিন্তিত বার্তার জন্য বিএনপি আন্তরিক কৃতজ্ঞ। ভারত সরকারের সদিচ্ছা ও সম্ভাব্য সহায়তা প্রদানের প্রস্তুতির বিষয়টিকেও দলটি প্রশংসার সঙ্গে গ্রহণ করেছে।

 

এদিকে, ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া বর্তমানে সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর জটিলতা বাড়লে তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং জীবনরক্ষাকারী ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসায় নিয়োজিত থাকলেও কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

 

দলের ভাইস–চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, চিকিৎসকেরা প্রায় সব ধরনের চিকিৎসা প্রয়োগ করলেও বেগম জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন, তবে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও চোখের জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বেগম খালেদা জিয়া। চার মাস লন্ডনে চিকিৎসা শেষে তিনি চলতি বছরের ৬ মে দেশে ফেরেন।

সব খবর

আরও পড়ুন

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

‘জাতির পিতা’ ও ১৫ আগস্ট নিয়ে ভাবনা হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’

জামায়াতের নায়েবে আমীর তাহেরের অভিযোগ খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’