সর্বশেষ

এনসিপি নেত্রী মিশমার অডিও ফাঁস

আওয়ামী লীগ নেতার ভাগ্নের ব্যবসায় ভাগ দাবি

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০২:৫৭
আওয়ামী লীগ নেতার ভাগ্নের ব্যবসায় ভাগ দাবি
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা

চাঞ্চল্যকর এক অডিও ফাঁসকে ঘিরে ফের বিতর্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটনের ভাগ্নের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমার কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে টেন্ডার ও ব্যবসায়িক লেনদেনের ভাগাভাগি নিয়ে দর-কষাকষির কথাবার্তা স্পষ্ট শোনা যাচ্ছে।

 

অডিওতে মিশমা ওই ব্যবসায়ীকে বলেন, “টেন্ডার তো একদিকে না, হাজার রকমের হতে পারে। এখন ঠিক কোন কাজ করছেন, কোনটা আটকে আছে—ওগুলো জানলে বলতে পারব কিভাবে আগাইতে পারি। সেটা পার্টনারশিপে, নাকি ফিফটি-ফিফটি যেভাবেই হোক।”

 

এরপর তিনি স্পষ্ট ভাষায় দাবি জানান, “আপনাদের হেল্প করব বললে আমারও তো একটা ক্লারিফিকেশন লাগবে, ওটা তো আপনাদের এনশিওর করতে হবে।”

অন্যদিকে ব্যবসায়ীটি তাকে জবাবে বলেন, “আপনি আসলে কী রকম প্রফিট চান সেটা খুলে বলেন। আমি আপনার ভাইয়ের মতো। আমি চাই আপনি থাকলে আমার কোটি টাকার ব্যবসা টিকিয়ে রাখতে পারব।”

 

অডিওতে মিশমা আরও বলেন, “টেন্ডার কি আপনার হাতে নাই? চলমান নাই? আমাদের অনেকেই তো কাজ করছে, এটা আসলে এড়ানো যায় না। সবাই সবদিকেই কাজ করতেছে।”

 

রাজনৈতিক মহলে এই অডিও ফাঁস ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, এটি এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের অর্থনৈতিক স্বার্থে রাজনীতি ব্যবহারের নগ্ন উদাহরণ। ৫ আগস্ট পরবর্তী সময়ে নিয়োগ, বদলি, টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মে বারবার এনসিপির নাম এসেছে, যা সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্য চরম অশনি সংকেত বলছেন বিশ্লেষকরা।

 

উল্লেখ্য, এর আগেও সাগুফতা বুশরা মিশমা বিতর্কের কেন্দ্রে ছিলেন। চট্টগ্রাম বন্দরে ঘনিষ্ঠ অনুসারীর চাঁদাবাজির ভিডিও ফাঁস, এমনকি বন্দর অন্দরমহলে তার ঘোরাফেরা নিয়ে দলীয় মহলেই প্রশ্ন উঠেছিল।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিশমা বলেন, “এটা আমাদের দলের কেউ করাচ্ছে। আমার পেছনে লেগেছে কিছু লোক। যদি নাম জানতে পারি, আমি ব্যবস্থা নেব।”

 

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অডিও এনসিপির সর্বগ্রাসী দুর্নীতি ও স্বার্থসংঘাতের আরেকটি প্রমাণ হিসেবে দেখা দেবে।

সব খবর

আরও পড়ুন

২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

ক্ষমতার পালাবদলে ‘মামলার বন্যা’ ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ড আবেদন ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি