সর্বশেষ

জামায়াতকে ইঙ্গিত করে মুফতি রেজাউল করীম

‘তারা ইসলামের নামে ষড়যন্ত্র করেছিল, এখন ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে’

জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ১৩:২৯
‘তারা ইসলামের নামে ষড়যন্ত্র করেছিল, এখন ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে’

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, যারা ইসলামের নামে রাজনীতি করে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারা এখন ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার ভাষায়, ‘ইসলামী আন্দোলন এখন একা নয়, বরং ওরাই একা হয়ে গেছে।’

 

শনিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে মুন্সীগঞ্জ-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মুফতি রেজাউল করীম বলেন, ‘যারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ষড়যন্ত্র করেছিল, তারা কখনো শরিয়া আইনে দেশ পরিচালনা করবে না। ইসলামপ্রিয় মানুষ তাদের ছেড়ে আমাদের সঙ্গে চলে এসেছে। এখন তারা রাজনৈতিকভাবে একা হয়ে গেছে।’

 

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট থেকে বের হয়ে আসার প্রসঙ্গ তুলে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর একশ্রেণির ক্ষমতালোভী গোষ্ঠী এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু করে। ইসলামী আন্দোলন সরলভাবে পথ চললেও, ওই গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন ষড়যন্ত্রের জাল তৈরি করে।

 

তার অভিযোগ, অন্য ইসলামী দলগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের আসনে প্রার্থী না দিয়ে কৌশলে তাদের আটকে রাখা হয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে প্রার্থী দিয়ে তাদের ‘কেচকাকলে’ ফেলানোর চেষ্টা করা হয়েছে।

 

তিনি বলেন, ‘আমাদের সামনে দুটি পথ তৈরি করা হয়েছিল—হয় ষড়যন্ত্রের কেচকাকলে পড়তে হবে, না হয় একা হতে হবে। আমরা দেশপ্রেমের পথ বেছে নিয়েছি।’

 

যুক্তরাষ্ট্র প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আমরা এই দেশকে ভালোবাসি। আর ওরা এই দেশের ভালোবাসার নামে গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে।’

 

সমাবেশে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং ইসলামী আন্দোলনের পক্ষে ইসলামপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সব খবর

আরও পড়ুন

২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

ক্ষমতার পালাবদলে ‘মামলার বন্যা’ ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ড আবেদন ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি