সর্বশেষ

ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার ভেঙে দেওয়ার হুশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

প্রকাশিত: ১৩ অগাস্ট ২০২৫, ১৪:৩৪
“বাংলাদেশে একটি গোয়েন্দা সংস্থা আছে—ডিজিএফআই। তারা আমাদের পকেটের টাকায় চলে, কিন্তু কত টাকা খরচ করে তা জনগণ জানে না। তাদের কোনো দায়বদ্ধতা, জবাবদিহি বা স্বচ্ছতা নেই; শুধু মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে এবং ‘আয়নাঘরে’ তুলে নেয়। আমরা আয়নাঘর ভেঙে দিয়েছি। আবার চেষ্টা করলে হেডকোয়ার্টারও ভেঙে দেব।”
ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার ভেঙে দেওয়ার হুশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমের তীব্র সমালোচনা করে ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার ভেঙে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “বাংলাদেশে একটি গোয়েন্দা সংস্থা আছে—ডিজিএফআই। তারা আমাদের পকেটের টাকায় চলে, কিন্তু কত টাকা খরচ করে তা জনগণ জানে না। তাদের কোনো দায়বদ্ধতা, জবাবদিহি বা স্বচ্ছতা নেই; শুধু মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে এবং ‘আয়নাঘরে’ তুলে নেয়। আমরা আয়নাঘর ভেঙে দিয়েছি। আবার চেষ্টা করলে হেডকোয়ার্টারও ভেঙে দেব।”

 

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

তিনি সতর্ক করে বলেন, “বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয়, অবশ্যই এর সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া ফেব্রুয়ারিতে নির্ধারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না। যদি হয়, তাহলে যারা সংস্কারের জন্য জীবন দিয়েছে, তাদের লাশ কবর থেকে ফেরত দিতে হবে এই সরকারকে।”

 

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, “যে ভাইয়ের হাত হারিয়েছি, যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়, সেই হাত ফেরত দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছে, তার সন্তান ফেরত দিতে হবে।”

 

পুরনো সংস্কৃতির অধীনে নির্বাচন আয়োজনের সমালোচনা করে নাসীরুদ্দীন প্রশ্ন করেন, “জুলাইয়ে কেন এত মানুষ নিহত-আহত হলো, যদি আগের মতো একই সংবিধান, একই সিস্টেমে নির্বাচন হয়? তাহলে রক্ত ঝরানোর প্রয়োজন কী ছিল?”

 

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, “গণমাধ্যম আগে ছিল ‘হাসিনামাধ্যম’। এখন কী মাধ্যম—বলার সাহস করলে চাকরি থাকবে না। গণ-অভ্যুত্থানের পরে আমি সব সম্পাদককে বলেছিলাম, যা আকাম করেছেন, ঘরে থাকুন। যদি লজ্জা থাকে, বাইরে আসবেন না। কিন্তু তাঁদের লজ্জা নেই, বারবার জনগণকে ধোঁকা দিচ্ছেন।”

সব খবর

আরও পড়ুন

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

‘জাতির পিতা’ ও ১৫ আগস্ট নিয়ে ভাবনা হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’

জামায়াতের নায়েবে আমীর তাহেরের অভিযোগ খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’