সর্বশেষ

লেনদেন সংক্রান্ত বিরোধে এনসিপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০০:০৪
লেনদেন সংক্রান্ত বিরোধে এনসিপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১

রাজধানীর শাহবাগে লেনদেন সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার যৌথ সমন্বয় সভা চলছিল। ওই সময় নিচের তলায় মোহাম্মদপুর থানা ও বংশাল থানা শাখার নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে রূপ নেয়। এতে ইউসুফ নামে বংশাল থানা এনসিপির এক কর্মী আহত হন।

 

এনসিপির একাধিক সূত্র জানায়, প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করেন। এ সময় ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামের এক নেতা বিষয়টি জানার পর মোহাম্মদপুর থানার রিয়ান নামে এক নেতাকে তাদের সহায়তা করার নির্দেশ দেন।

 

অভিযোগ অনুযায়ী, রিয়ান ওই লেনদেনের কথা বলে বংশাল থানা শাখার নেতাদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নেন। পরবর্তীতে তিনি টাকা ফেরত না দিয়ে তাদের আটকে রাখারও চেষ্টা করেন। তবে তারা কৌশলে স্থান ত্যাগ করেন। এরপর থেকে বংশালের নেতারা বারবার রিয়ানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

 

শুক্রবার কনভেনশন হলে রিয়ানকে দেখতে পেয়ে বংশালের কয়েকজন নেতা তাকে ঘিরে ধরেন এবং টাকা ফেরতের দাবি তোলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ঘটনা তদন্তে শাহবাগ থানার কর্মকর্তারা বলেন, “এটি একটি অভ্যন্তরীণ বিরোধ। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সব খবর

আরও পড়ুন

২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

ক্ষমতার পালাবদলে ‘মামলার বন্যা’ ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ড আবেদন ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি