সর্বশেষ

নির্বাহী আদেশে দল নিষিদ্ধ ভয়ংকর চর্চা: সালাহউদ্দিন আহমেদ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৭
নির্বাহী আদেশে দল নিষিদ্ধ ভয়ংকর চর্চা: সালাহউদ্দিন আহমেদ
নির্বাহী আদেশে দল নিষিদ্ধ ভয়ংকর চর্চা: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলে তা হবে একটি ভয়ংকর চর্চা। মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, “আমরা আগেও পরিষ্কারভাবে বলেছি—নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টি আমরা সমর্থন করি না। আদালতকে সিদ্ধান্ত নিতে দিন। আমরা তো আদালতে যাওয়ার পথ উন্মুক্ত করতে আইন সংশোধন করেছি। আগে সেই বিধান ছিল না, পরে সংবিধানের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট আইনে পরিবর্তন আনা হয়েছে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো সিদ্ধান্ত আসে, নির্বাচন কমিশন তা মানতে বাধ্য। কিন্তু নির্বাহী আদেশের মাধ্যমে দল নিষিদ্ধ করার চেষ্টা হলে তা হবে ভয়ংকর।”

 

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির বিরোধিতা করে সালাহউদ্দিন বলেন, “প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করার পদ্ধতি পরীক্ষিত। কেউ যদি রাজনৈতিক স্বার্থে বা অতিরিক্ত আসনের লোভে পিআর পদ্ধতি চায়, তাহলে তা জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি ডেকে আনবে।”

 

নির্বাচন পেছানোর সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করার জন্য যেকোনো রাজনৈতিক কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। কারণ, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে।”

 

তিনি আরও জানান, জুলাই মাসে জাতীয় সনদ প্রণীত হয়েছে, এখন তা স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে, তবে এ নিয়ে আন্দোলন বা রাজপথে নামা অনুচিত বলে মত দেন তিনি।

 

রাষ্ট্রব্যবস্থা সংস্কারের দাবিকে গণদাবি হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, “এই অধিকার তখনই প্রতিষ্ঠা পাবে, যখন অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ ও সরকার গঠিত হবে। যারা এই পথে বাধা সৃষ্টি করবে, তাদের জনগণই প্রত্যাখ্যান করবে।”

 

বিএনপি জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি গ্রহণ করবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, “আমরা উচ্চকক্ষ ও নিম্নকক্ষ—দুই জায়গাতেই পিআর পদ্ধতির বিপক্ষে।”

সব খবর

আরও পড়ুন

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

‘জাতির পিতা’ ও ১৫ আগস্ট নিয়ে ভাবনা হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’

জামায়াতের নায়েবে আমীর তাহেরের অভিযোগ খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’