সর্বশেষ

গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকারীদের সহযোগিতা করেছে সরকার: আনু মুহাম্মদ

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:১১
গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকারীদের সহযোগিতা করেছে সরকার: আনু মুহাম্মদ

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ অভিযোগ করেছেন, দ্য ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট ও উদীচীর ওপর হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা প্রমাণ করে যে সরকার হামলাকারীদের সহযোগিতা করেছে বা পৃষ্ঠপোষকতা দিয়েছে।

 

তিনি বলেন, হামলাকারীদের সংখ্যা খুব বেশি ছিল না। তারা যখন আগুন দিচ্ছিল ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, তখন পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত থাকলেও নিষ্ক্রিয় ছিল। “উপর থেকে নির্দেশ কেন আসেনি?”—এই প্রশ্ন তুলে তিনি বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, তবুও তারা নীরব ছিল। এতে মনে হয়েছে রাষ্ট্র ও সরকার হামলাকারীদের সহযোগিতা করেছে।  

 

আনু মুহাম্মদ বলেন, এই ঘটনাগুলো আকস্মিক নয়। গত কয়েক মাস ধরে সামাজিক মাধ্যমে ঘৃণা-বিদ্বেষ ছড়ানো হয়েছে, আক্রমণের আহ্বান জানানো হয়েছে। সরকারের গোয়েন্দা সংস্থার অজানা থাকার কথা নয়। তিনি উল্লেখ করেন, হামলাকারীরা গত দেড় বছর ধরে সাংস্কৃতিক জগৎ, মাজার, সংখ্যালঘু ও নারীদের ওপর আক্রমণ চালিয়ে আসছে।  

 

গত বৃহস্পতিবার রাতের হামলাকে তিনি ‘পরিকল্পিত’ আখ্যা দিয়ে বলেন, শুধু হামলাই হয়নি, গুরুত্বপূর্ণ নথি, বাদ্যযন্ত্র, কম্পিউটার ও প্রাতিষ্ঠানিক সম্পদ ধ্বংস ও লুট করা হয়েছে। দ্য ডেইলি স্টার ভবনে ২০–২৫ জন সাংবাদিক জীবননাশের ঝুঁকিতে আটকা পড়েছিলেন। সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীরও হামলার শিকার হন।  

 

ছায়ানট প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু একটি সংগীত প্রতিষ্ঠান নয়, বরং ইতিহাস ও সাংস্কৃতিক প্রতিরোধের অংশ। জনগণের অর্থে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের সংগীত শিক্ষা, শিশু বিদ্যালয় ও গ্রন্থাগার ধ্বংস করা হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে, যা সাংস্কৃতিক প্রতিরোধের ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত।  

 

আনু মুহাম্মদ বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার নিষ্ক্রিয়, অথচ বিদেশি ও করপোরেট স্বার্থে চুক্তি করতে তারা সক্রিয়। এটি সরকারের ভেতরে ধর্মীয় ফ্যাসিবাদ ও করপোরেট ফ্যাসিবাদের মিলনের প্রমাণ।  

 

তিনি শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ঐক্যই বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষার একমাত্র পথ।”  

সমাবেশ শেষে একটি মিছিল শাহবাগ ও কাটাবান ঘুরে উদীচী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সব খবর

আরও পড়ুন

২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

ক্ষমতার পালাবদলে ‘মামলার বন্যা’ ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ড আবেদন ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি