সর্বশেষ

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক

নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০
নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

বাংলাদেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে নেতাদের দেশে ফিরে মাঠে নামার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

 

দলের এক প্রেসিডিয়াম সদস্যের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে কার্যনির্যাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, “মানসিক ও সাংগঠনিক প্রস্তুতি নিন। এবার দেশে ফিরতে হবে, মাঠে নামতে হবে।” বৈঠকে উপস্থিত নেতারা নিজ নিজ এলাকার রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন এবং সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে ‘প্রহসন’ হিসেবে আখ্যা দেন।

 

শেখ হাসিনা দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, কেউ কেউ দেশে থেকে নির্বাচনকে সুষ্ঠু বলেছেন, আবার নিজ দেশে ফিরে ভিন্ন প্রতিবেদন দিয়েছেন। তিনি বলেন, “এ ধরনের দ্বিমুখী অবস্থানের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না। কেন আমরা নির্বাচনকে প্রহসন বলছি, তার বিশদ ব্যাখ্যা জনগণের কাছে তুলে ধরতে হবে।” একই সঙ্গে তিনি নির্বাচনী ফলাফলের চুলচেরা বিশ্লেষণের নির্দেশ দেন এবং দাবি করেন, তার ভোট বয়কটের আহ্বানে জনগণ সাড়া দিয়েছে।

 

আওয়ামী লীগ দীর্ঘদিন ধরেই ঘোষিত ভোটের হার নিয়ে প্রশ্ন তুলছে। দলের নেতাদের বক্তব্য, ঘোষিত ৬০ শতাংশ ভোটার উপস্থিতির হিসাব বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বৈঠকে অতীত নির্বাচনের অনিয়মের অভিযোগও আলোচনায় আসে।

 

সভায় দলের কার্যক্রমের ওপর জারি থাকা নিষেধাজ্ঞার বিষয়ও উত্থাপিত হয়। শেখ হাসিনা বলেন, সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মতো কোনো অপরাধ দলটি করেনি। পাশাপাশি তিনি দাবি করেন, মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ‘অবৈধ’ ছিল, ফলে তাদের জারি করা নির্দেশও বৈধ নয়। বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে তারা আশা করছেন; অন্যথায় দল নিজস্ব সিদ্ধান্ত নেবে।

 

বৈঠকে বিএনপি ও এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গেও আলোচনা হয়। দলীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মহল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুমোদন করবে না এমন আশাবাদ ব্যক্ত করেছেন শেখ হাসিনা।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থতার কারণে বৈঠকে উপস্থিত ছিলেন না। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, শফিউল আলম নাদেল, মির্জা আজম ও মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ অন্য নেতারা।

সব খবর

আরও পড়ুন

২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

ক্ষমতার পালাবদলে ‘মামলার বন্যা’ ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ড আবেদন ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি