সর্বশেষ

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি: এহসানুল হক মিলন

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১৫:৪৩
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি: এহসানুল হক মিলন

বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন অভিযোগ করেছেন, চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে, তবে নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইমিগ্রেশনে আমাকে জানানো হয় বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দেওয়া হয়নি। বিষয়টা আমার কাছে রহস্যজনক।”

 

মিলন জানান, ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ পেয়ে তিনি গত ২৫ অক্টোবর দেশে ফিরে আসেন। তিনি বলেন, “দলের দায়িত্ব পালনের উদ্দেশ্যে চিকিৎসা অসম্পূর্ণ রেখেই ঢাকায় ফিরেছি। সাংগঠনিক কাজ শেষ করে আবার ৩০ অক্টোবর ব্যাংককের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু যাত্রাকালীন সময়ে আমাকে আটকে দেওয়া হয়।”

 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অতীত সরকারের আমলে বিএনপি নেতাকর্মী এবং ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ বিদেশে চিকিৎসা বা ভ্রমণে যেতে বাধাগ্রস্ত হতেন, যা ছিল রাজনৈতিক প্রতিশোধের একটি রূপ। তিনি বলেন, “বিগত শাসনামলে আমার পরিবারসহ অসংখ্য নেতাকর্মী ভয়াবহ নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। তখন বিদেশ ভ্রমণ ঠেকানো হতো অত্যাচারের হাতিয়ার হিসেবে।”

 

বর্তমান পরিস্থিতিকে রাজনৈতিক হয়রানি নয় বলে আশা জানিয়ে মিলন বলেন, “এখন ক্ষমতায় মহান ২৪ গণঅভ্যুত্থানের সরকার। আমার দল বিএনপি শুরু থেকেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দিয়ে আসছে। আমি বিশ্বাস করি ভুল তথ্য বা কোনো ষড়যন্ত্রের কারণে সরকার বিভ্রান্ত হবে না।”

 

তিনি সরকারের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চান এবং নিজের মতো করে নয়, বরং দেশের সব নাগরিকের সাংবিধানিক, মানবিক ও নাগরিক অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান। তাঁর ভাষায়, “চিকিৎসা, স্বাধীন চলাচল, মতপ্রকাশ এসব মৌলিক অধিকার। আমি আশা করি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

 

সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মিলন জানান, প্রয়োজন হলে তিনি আইনি পদক্ষেপ নিতেও প্রস্তুত।

সব খবর

আরও পড়ুন

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

‘জাতির পিতা’ ও ১৫ আগস্ট নিয়ে ভাবনা হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’

জামায়াতের নায়েবে আমীর তাহেরের অভিযোগ খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’