সর্বশেষ

লাঙ্গল প্রতীক নিয়ে উত্তাপ

জাতীয় পার্টিকে ঘিরে পর্দার আড়ালে নতুন সমীকরণ

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০
জাতীয় পার্টিকে ঘিরে পর্দার আড়ালে নতুন সমীকরণ

বহুধা বিভক্ত জাতীয় পার্টিকে কেন্দ্র করে পর্দার আড়ালে শুরু হয়েছে নতুন রাজনৈতিক খেলা। প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের হাত ধরে ১৯৮৬ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া দলটি এরই মধ্যে কয়েক দলে বিভক্ত হয়েছে। সর্বশেষ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে নতুন একটি অংশ আত্মপ্রকাশ করায় বিভাজন আরও ঘনীভূত হয়েছে।

 

বর্তমানে মূলধারা বা অফিসিয়াল জাতীয় পার্টির নেতৃত্বে রয়েছেন এরশাদের ভাই জিএম কাদের। অন্যদিকে পৃথক দুটি অংশের নেতৃত্বে আছেন আনোয়ার হোসেন মঞ্জু ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সবচেয়ে অনিশ্চিত অবস্থানে রয়েছেন রওশন এরশাদ। পারিবারিক দ্বন্দ্বে জিএম কাদেরের সঙ্গে তাঁর দূরত্ব বাড়লেও কোন অংশে তিনি আছেন তা স্পষ্ট নয়। রওশনপন্থীদের সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশীদ বর্তমানে কারাগারে, এবং তাঁরা আনিসুল ইসলাম মাহমুদের নতুন জোটে যোগও দেননি।

 

 

জাতীয় পার্টির রাজনীতিকে ঘিরে এখন সবচেয়ে বড় উত্তাপ তৈরি হয়েছে দলটির ঐতিহ্যবাহী প্রতীক লাঙ্গল নিয়ে। নির্বাচন কমিশনের স্বীকৃতি অনুযায়ী লাঙ্গল প্রতীকের মালিকানা বর্তমানে জিএম কাদেরের হাতে। তবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এই প্রতীকের অংশীদার হতে চান এবং বিভিন্ন মহলে লবিং শুরু করেছেন। তাঁর দাবি, তাঁর অংশই ‘মূল দল’।

 

দলীয় ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আনিসুল মাহমুদ কোনও প্রভাবশালী মহলের আশ্বাস পেয়েছেন। তাই তিনি সমর্থকদের আশ্বস্ত করছেন, “আমাকে না দিলে লাঙ্গল কেউই পাবে না।” এতে বোঝা যাচ্ছে, প্রতীকের লড়াইকে কেন্দ্র করে জাতীয় পার্টিকে ঘিরে ভবিষ্যৎ নির্বাচনের জন্য বড় ধরনের সমীকরণ তৈরি হচ্ছে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লাঙ্গল প্রতীককে কেন্দ্র করে শুরু হওয়া এই টানাপোড়েন বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং আসন্ন নির্বাচনে কার লাভ-কার ক্ষতি হবে তা চিন্তা করেই খেলাটি সাজানো হচ্ছে। জাতীয় পার্টির অস্তিত্ব ও নেতৃত্ব প্রশ্নে নতুন অনিশ্চয়তা তৈরি করার পাশাপাশি এই প্রতীকের নিয়ন্ত্রণ এখন ক্ষমতার বড় পরীক্ষায় রূপ নিয়েছে।

সব খবর

আরও পড়ুন

২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

ক্ষমতার পালাবদলে ‘মামলার বন্যা’ ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ড আবেদন ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি