সর্বশেষ

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা প্রদর্শন

ঢাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০
ঢাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন

নির্বাচনের দুই দিন পর রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানান একদল ব্যক্তি। শনিবার দুপুরের পর সাত থেকে আটজনের একটি দল ভবনটির সামনে এসে জাতীয় পতাকা ওড়ায় এবং কিছুক্ষণ অবস্থান করে চলে যায়।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দলটির সদস্যরা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত—কেউ রিকশাচালক, কেউ ফুটপাতের ব্যবসায়ী, আবার কেউ হকার। ঘটনাস্থলের পাশের কাপড় ব্যবসায়ী সলিমউল্লাহ ব্যাপারী জানান, তারা জাতীয় পতাকা নিয়ে এসে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে সালাম জানান এবং পরে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে পতাকাটি বেঁধে রাখেন। তবে পরবর্তীতে সেখানে গিয়ে আর পতাকাটি দেখা যায়নি। স্থানীয়দের ধারণা, কেউ হয়তো সেটি খুলে নিয়ে গেছে।

 

উল্লেখ্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনটিতে গত প্রায় দেড় বছর ধরে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামের একটি ব্যানার ঝুলতে দেখা যাচ্ছে। তবে এ ধরনের কোনো প্রতিষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা নেই।

 

২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে বঙ্গবন্ধু এভিনিউয়ের ১০ তলা এই কার্যালয় ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভবনটিতে একসময় ছিন্নমূল মানুষের আনাগোনা, ময়লা-আবর্জনার স্তুপ এবং নেশাগ্রস্তদের আড্ডা জমতে দেখা গেছে। পরবর্তীতে ভবনটির নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে টানাপোড়েনের ঘটনাও ঘটে।

 

রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম পরিবর্তন করে আবরার ফাহাদ এভিনিউ রাখা হয়েছে। এছাড়া তেজগাঁও ও ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের অন্যান্য কার্যালয়েও আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা এখনো পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

 

সর্বশেষ ঘটনায় জাতীয় পতাকা উত্তোলনকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সব খবর

আরও পড়ুন

২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

ক্ষমতার পালাবদলে ‘মামলার বন্যা’ ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ড আবেদন ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি