সর্বশেষ

কোটালীপাড়ায় ক্ষোভ

শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০
শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ নেতাকর্মীরা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে নির্বাচনী সমাবেশ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মারুফ শেখ ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। রোববার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

 

সাক্ষীদের বরাতে জানা যায়, কোটালীপাড়া মার্কেট থেকে ইসলামী আন্দোলনের মনোনীত গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এসময় জুতা পায়ে প্রার্থীসহ সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ওঠেন, যা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

 

কোটালীপাড়া উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ বলেন, “বিজয়ের মাসে শহীদ মিনারে জুতা পায়ে ওঠা অত্যন্ত আপত্তিকর। যেখানে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দেই, সেখানে জুতা পায়ে ওঠার মানে হলো অশ্রদ্ধা প্রদর্শন।”

 

ঘটনার বিষয়ে প্রার্থী মো. মারুফ শেখের কাছে জানতে কয়েকবার ফোন করা হলেও তা বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা সভাপতি তসলিম হুসাইন সিকদার ঘটনাটিকে ‘অবুঝতাবশত করা’ বলে ব্যাখ্যা করেন। তিনি বলেন, “শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমার মনে হয়, তারা না বুঝেই এমনটি করেছেন।”

 

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক জানান, “ঘটনার ভিডিও দেখেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে মন্তব্য করব।”

সব খবর

আরও পড়ুন

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

‘জাতির পিতা’ ও ১৫ আগস্ট নিয়ে ভাবনা হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’

জামায়াতের নায়েবে আমীর তাহেরের অভিযোগ খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’