সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন

নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৪
নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

আসন্ন জাতীয় নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান ও বর্জনের আহ্বান জানিয়েছেন দেশ-বিদেশে অবস্থানরত মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ৫০১ জন প্রকৌশলী। বুধবার এক যৌথ বিবৃতিতে তারা দাবি করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং বিদ্যমান রাজনৈতিক পরিবেশ ভোটারদের স্বাধীন মতপ্রকাশ ও অংশগ্রহণকে বাধাগ্রস্ত করছে।

 

বিবৃতিতে প্রকৌশলীরা অভিযোগ করেন, সরকার বিরোধী রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ বা সীমিত করে রেখেছে, অনেক নেতা-কর্মীকে মামলা ও গ্রেপ্তারের মুখে পড়তে হয়েছে এবং দেশে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। তাদের মতে, এমন পরিস্থিতিতে আয়োজিত নির্বাচন দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা পাবে না।

 

তারা আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে তা দেশের রাজনৈতিক ও আর্থসামাজিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সংখ্যালঘু ও নারীর নিরাপত্তা, শিল্পখাতে অস্থিরতা এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।

 

প্রকৌশলীদের এই প্ল্যাটফর্ম ১২ ফেব্রুয়ারি সারাদিন ভোট বর্জনের আহ্বান জানিয়ে নাগরিক সমাজ, ছাত্র-শিক্ষক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও পেশাজীবীদের ‘প্রতারণামূলক নির্বাচন’ প্রতিরোধে অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়েছে।

 

তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন সামনে রেখে বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর এ ধরনের অবস্থান দেশের রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করে তুলতে পারে।

বিবৃতিটিতে প্রকৌশলী মোঃ আব্দুস সবুর, প্রকৌশলী শফিকুর রহমান, প্রকৌশলী নাজমুল আহসান, প্রকৌশলী মোঃ হোসাইন, প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ, প্রকৌশলী স্নেহাশিস ভৌমিক, প্রকৌশলী আবুল হোসেন, প্রকৌশলী নুরুজ্জামান, প্রকৌশলী মনিরুজ্জামান মোহন, প্রকৌশলী এইচ মুজিব, প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রকৌশলী আমিনুল হক পলাশ, প্রকৌশলী শাহাদাত হোসেন, প্রকৌশলী খোকন চন্দ্র, প্রকৌশলী গোলাম রাব্বানী শামীম, প্রকৌশলী ড. নজরুল ইসলাম, প্রকৌশলী মোঃ দোলন, প্রকৌশলী সমীর, প্রকৌশলী ড. আমীর হোসাইন প্রমুখ সহ মোট ৫০১ জন প্রকৌশলী সাক্ষর করেন।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত