সর্বশেষ

মৃত্যুর মিছিল বাড়ছে, মাইলস্টোনের শিক্ষার্থী আয়ানের মৃত্যু

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ২১:৪২
মৃত্যুর মিছিল বাড়ছে, মাইলস্টোনের শিক্ষার্থী আয়ানের মৃত্যু

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। রোববার রাত পৌনে দুইটায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাহিল ফারাবী আয়ান (১৪)। শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ পুড়ে যাওয়ায় তিনি এক সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

 

এ ঘটনায় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৩৮ জন, যাদের বেশিরভাগই শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার মৃত্যুর সংখ্যা ৩৪ জনে সংশোধন করলেও আইএসপিআরের হিসাবে এটি ৩৮ জনই রয়ে গেছে। সিএমএইচে ১৫টি ‘বডিব্যাগ’ থেকে ১৪ জনের মরদেহ শনাক্ত হয়, এবং লুবানা হাসপাতালের এক অজ্ঞাত মৃত ব্যক্তিকে পরে ইউনাইটেড হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়।

 

মিরপুরের মধ্য মনিপুরের বাসিন্দা মোহাম্মদ আলী মাহমুদ ও তামান্না দম্পতির একমাত্র সন্তান ছিলেন আয়ান। ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়—যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

 

এ ঘটনায় আহত ৪৬ জনের মধ্যে এখনও ৩৪ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে, ১১ জন সিএমএইচে ও ১ জন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
সব খবর

আরও পড়ুন

আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

আজ ঈদুল ফিতর আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

গ্যাস খাতে মার্কিন প্রভাব বাড়ছে এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

১৮০ দিনের পরিকল্পনায় অগ্রাধিকার তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে পারিনি

গোলটেবিল বৈঠকে ফরিদা আখতার সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে পারিনি

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদানের নামে দুর্নীতি উপদেষ্টা ফারুকীর

মানবজমিনের অনুসন্ধানী প্রতিবেদন অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদানের নামে দুর্নীতি উপদেষ্টা ফারুকীর

বিকল্প উৎসের খোঁজে মরিয়া সরকার

জ্বালানি সংকটের আশঙ্কা বিকল্প উৎসের খোঁজে মরিয়া সরকার