সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের বিবৃতি

উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মাহফুজ আলমের মন্তব্যে ‘বিভ্রান্তি’ তৈরী হয়েছে

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৫:৪৩
উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মাহফুজ আলমের মন্তব্যে ‘বিভ্রান্তি’ তৈরী হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক মন্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলে আখ্যা দিয়েছে সরকার। শনিবার (২৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, মাহফুজ আলমের বক্তব্য আংশিক ভুল এবং সরকারের চলমান নীতি-সংস্কার কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ করার কোনো পরিকল্পনা নেই।

 

বিবৃতিতে বলা হয়, “তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর বিভ্রান্তি সৃষ্টি করেছে। সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করার কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি; বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।”

 

প্রেস উইং আরও জানায়, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে এবং পরিষদের বৈঠকসমূহও পূর্বের মতো নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।

 

এর আগে, গত ২৬ অক্টোবর বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, “আমাদের সময়সীমা কম। নভেম্বরের পরে ক্যাবিনেট মিটিং আর হবে না, তাই তখন আর এগুলো করা সম্ভব হবে না।” তিনি জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের ২৩টি প্রস্তাবের মধ্যে ১৩টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তবে সরকারের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, নীতি-সংস্কার প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া সময়সীমার ভিত্তিতে নয়; এটি একটি ধারাবাহিক ও কাঠামোগত প্রক্রিয়া, যা চলমান থাকবে যতক্ষণ না নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে।

 

বিশ্লেষকদের মতে, মাহফুজ আলমের মন্তব্য সরকারের কার্যক্রম নিয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে, বিশেষ করে সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিকতা ও সময়কাল সম্পর্কে। তাই সরকারের এই ব্যাখ্যা কার্যক্রমের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখার বার্তা বহন করছে।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত