সর্বশেষ

কার্যকর ২১ জানুয়ারি থেকে

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র ভিসায় বন্ড বাধ্যতামূলক

কূটনীতি ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৩০
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র ভিসায় বন্ড বাধ্যতামূলক

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) প্রক্রিয়ায় নতুন শর্ত আরোপ করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে অনুমোদিত ভিসা আবেদনকারীদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ জমা দিতে হবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।

 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ২১ জানুয়ারির পর যারা বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন, কেবল তাদের ক্ষেত্রেই এই বন্ড ব্যবস্থা প্রযোজ্য হবে। এর আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের জন্য নতুন শর্ত কার্যকর হবে না।

 

দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না। সাক্ষাৎকারের আগে অর্থ জমা দিলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা হিসেবে গণ্য হবে না। একই সঙ্গে তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা অননুমোদিত মাধ্যমে অর্থ পরিশোধের বিষয়ে সতর্কতা দিয়েছে দূতাবাস। এসব মাধ্যমে অর্থ লেনদেন প্রতারণামূলক হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। তবে ভিসা ইস্যুর পর আবেদনকারী যদি যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ও ভিসার সব শর্ত যথাযথভাবে অনুসরণ করেন, তাহলে পরবর্তীতে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

 

নতুন এই ব্যবস্থার মাধ্যমে ভিসা শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং অবৈধ অভিবাসন ঠেকানোই মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। ভিসা বন্ড সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও প্রক্রিয়া যুক্তরাষ্ট্র দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত