সর্বশেষ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

কূটনীতি ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১১:০০
‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে বাংলাদেশের দেওয়া দুই দফা বিবৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদী। তিনি বলেছেন, ‘অস্পষ্ট’ অবস্থান না নিয়ে আগ্রাসনের বিরুদ্ধে সুস্পষ্ট নিন্দা জানানো উচিত বাংলাদেশের।

 

বুধবার ঢাকার ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, “এ পর্যন্ত বাংলাদেশ সরকার যে বিবৃতিগুলো দিয়েছে, তা নিয়ে আমাদের কিছু কষ্ট রয়েছে। আমরা আশা করি, বাংলাদেশ এ বিষয়ে আরও স্পষ্ট অবস্থান নেবে।”

 

তিনি উল্লেখ করেন, ইউরোপের বিভিন্ন দেশ—বিশেষ করে স্পেন—এবং এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরেও জনগণ ও কর্মকর্তারা এই হামলার বিরুদ্ধে সরাসরি নিন্দা জানিয়েছেন। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের কাছ থেকেও একই ধরনের স্পষ্ট প্রতিক্রিয়া প্রত্যাশা করে তেহরান।

 

রাষ্ট্রদূত বলেন, “আমরা বাংলাদেশকে আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও ভাই মনে করি। আমরা চাই, আমাদের সম্পর্ক আরও দৃঢ় হোক। কিন্তু যে বিবৃতিগুলো দেওয়া হয়েছে, সেখানে কেবল উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অথচ এটি একটি স্পষ্ট আগ্রাসন, যা নিন্দার যোগ্য।”

 

তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা—যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে, তার স্পষ্ট নিন্দা জানানো হোক। এর বাইরে আমাদের আর কোনো দাবি নেই।”

 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বাংলাদেশ সরকার দুই দফা বিবৃতি দেয়। প্রথম বিবৃতিতে হামলার সরাসরি নিন্দা জানানো হয়নি এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর বিষয়টিও উল্লেখ করা হয়নি। দ্বিতীয় বিবৃতিতে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হলেও হামলাকারী দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি।

 

এই অবস্থান বাংলাদেশের পূর্বের নীতির সঙ্গে ভিন্নতা তৈরি করেছে, যেখানে অতীতে ইসরায়েলের হামলার ঘটনায় ঢাকা সরাসরি নিন্দা জানিয়ে আসত।

 

বাংলাদেশের অবস্থানের পেছনে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষার বিষয়টি রয়েছে বলে মনে করা হয়। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের কিছু সীমাবদ্ধতা আমরা বুঝি। তবে এটি একটি আন্তর্জাতিক ইস্যু। জাতিসংঘ ও ওআইসির সদস্য হিসেবে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা বাংলাদেশের দায়িত্ব।”

 

তিনি সতর্ক করে বলেন, “যদি কোনো দেশ জাতিসংঘ সনদ লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান না নেয়, তাহলে ভবিষ্যতে একই পরিস্থিতি তাদের ওপরও আসতে পারে।”

 

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যের অসঙ্গতি নিয়েও সমালোচনা করেন ইরানি রাষ্ট্রদূত। তিনি বলেন, “তিনি দিনে একাধিকবার ভিন্ন ভিন্ন বক্তব্য দেন—কখনও বিজয়ের দাবি করেন, কখনও আলোচনার কথা বলেন, আবার কখনও ধ্বংসের হুমকি দেন। এটি বিশ্ব পরিস্থিতির জন্য বিপজ্জনক।”

 

রাষ্ট্রদূত আরও জানান, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা করছে না। তবে পাকিস্তান ও তুরস্কের মধ্যস্থতার উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।

 

তিনি জোর দিয়ে বলেন, “যতক্ষণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শক্তি থাকে, ততক্ষণ তারা যুদ্ধ চালায়। আর দুর্বল হলে শান্তির কথা বলে। এই দ্বৈত নীতি গ্রহণযোগ্য নয়।”

সব খবর

আরও পড়ুন

বার নির্বাচনে ‘হস্তক্ষেপ ও হয়রানি’ নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিটিশ ল সোসাইটির চিঠি

বার নির্বাচনে ‘হস্তক্ষেপ ও হয়রানি’ নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিটিশ ল সোসাইটির চিঠি

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ