English
বলার স্বাধীনতা, জানার স্বাধীনতা
রবিবার, ২২ মার্চ ২০২৬
৭ চৈত্র ১৪৩২
English
জাতীয়
রাজনীতি
নাগরিক কথা
সারাদেশ
মানবাধিকার
স্পোর্টস স্টেশন
সিনে দুনিয়া
ফিচার
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
অনুসন্ধান
সর্বশেষ
ঢাকা
১৩ ঘণ্টায় তিন ভূমিকম্পে কাঁপল দেশ, রাজধানীতে নতুন করে আতঙ্ক
রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে হওয়া সর্বশেষ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৬। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। মৃদু মাত্রার হলেও রাজধানীতে হালকা কাঁপুনি টের পাওয়া যায়।
রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, বিকল্প বাড়াচ্ছে গৃহস্থালি খরচ
ঢাকায় গ্যাস সংকট এখন আর মৌসুমি নয়, প্রায় সারা বছরই চলছে। আগে শীতকালে চাপ কমে যেতো, কিন্তু এখন গ্রীষ্ম-শীত নির্বিশেষে গ্যাসের অভাব দেখা দিচ্ছে। গত কয়েক মাস ধরে এ সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে ঘরে ঘরে চুলা জ্বলে না, মানুষ বাধ্য হচ্ছে বিকল্প ব্যবস্থা নিতে।
কড়াইল বস্তিতে ১০ বছরে সাতটি বড় আগুন
ঢাকার বনানীর কড়াইল বস্তি রাজধানীর মাঝখানে গড়ে ওঠা সবচেয়ে বড় অনানুষ্ঠানিক বসতি। নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা নিয়ে গবেষণার জন্য যেমন এটি পরিচিত, তেমনি বারবার ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্যও আলোচনায় আসে। গত ১০ বছরে অন্তত সাতবার বড় আগুনে হাজারো ঘর পুড়ে গেছে। প্রতিবারই অবৈধ গ্যাস-বিদ্যুৎ সংযোগ, সংকীর্ণ গলি, কাঠ-টিনের ঘর এবং ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানো নিয়ে আলোচনা হয়, কিন্তু কার্যকর সমাধান হয় না।
ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর, শীর্ষে জাকার্তা
জাতিসংঘের নতুন এক সমীক্ষায় উঠে এসেছে, জনসংখ্যার বিচারে বাংলাদেশের রাজধানী ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। বর্তমানে ঢাকার জনসংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৬৬ লাখ। তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানে বাসিন্দার সংখ্যা চার কোটি ১৯ লাখ। জনসংখ্যার দিক দিয়ে ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে বড় শহর হতে যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
দেড় হাজারের বেশি ঘর পুড়ে নিঃস্ব হাজারো পরিবার
ঢাকার মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক সন্ধ্যাতেই ঘরছাড়া হয়েছেন হাজারো মানুষ। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, মঙ্গলবার বিকেলে লাগা আগুনে দেড় হাজারেরও বেশি ঘর পুড়ে ছাই হয়েছে। সোয়া পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
আগুনে রাজধানীর কড়াইল বস্তি পুড়ে ছাই
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আজ মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বড় এলাকা জুড়ে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ নিশ্চিত করেছে যে আগুন নেভাতে প্রথমে ১১টি ইউনিট পাঠানো হয়, পরে আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়। সন্ধ্যার মধ্যে মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
অতিঝুঁকিপূর্ণ ভবন নিয়ে রাজউকের সতর্কতা উপেক্ষায় বাড়ছে ভূমিকম্পে ধসের ঝুঁকি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ২০২৩ সালে রাজধানীর বিভিন্ন ভবন নিয়ে জরিপ চালিয়ে ৪২টি ভবনকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভেঙে ফেলার সুপারিশ করেছিল। একই সঙ্গে ১৮৭টি ভবনকে ভূমিকম্প-প্রতিরোধী রেট্রোফিটিং করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ আড়াই বছর পার হলেও এসব ভবন বহাল তবিয়তে রয়েছে। শুধু সরকারি ২২৯টি ভবনই নয়, বেসরকারি ভবনগুলোও আরও নাজুক অবস্থায় রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
বাংলাদেশে বড় ভূমিকম্পের ঝুঁকি বিপজ্জনক মাত্রায়
বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে কোনো সন্দেহ নেই। ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার মনে করেন, আজ হোক বা ৫০ বছর পর, বড় ভূমিকম্প আসবেই। তবে জনগণের সচেতনতার অভাব, সরকারের পরিকল্পনা ও প্রস্তুতির ঘাটতির কারণে এ ঝুঁকি এখন বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে।
মিয়ানমারের প্লেটের সঙ্গে সংঘর্ষে বাড়ছে ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকি
বাংলাদেশ-মিয়ানমার ভূতাত্ত্বিক সীমান্তে দীর্ঘদিন ধরে চাপ জমতে থাকায় ভবিষ্যতে অতি তীব্র ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক মাইকেল স্টেকলার এবং তাঁর গবেষক দল। বাংলাদেশে গত শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পে ১০ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার ঘটনায় বিশেষজ্ঞরা বিস্মিত নন। তাদের মতে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই এই দুর্যোগের মূল কারণ এবং ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ঘটতে পারে।
৩১ ঘণ্টায় চার কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা বিশেষজ্ঞদের
রাজধানী ঢাকায় ৩১ ঘণ্টার ব্যবধানে চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ঘটে যাওয়া এসব কম্পন নতুন করে বিশেষজ্ঞদের সতর্কবার্তা সামনে এনে দাঁড় করিয়েছে—বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের উচ্চঝুঁকির মধ্যে রয়েছে এবং বর্তমান ঘটনাগুলো সম্ভবত আরও বড় কম্পনের আগাম ইঙ্গিত।
« প্রথম
আগের
পাতা 5 এর 10.
পরবর্তী
শেষ »
10/ প্রতি
20/ প্রতি
50/ প্রতি
100/ প্রতি