সর্বশেষ

সর্বাত্মক কর্মবিরতিতে থমকে যায় মেট্রোরেল, আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০০
সর্বাত্মক কর্মবিরতিতে থমকে যায় মেট্রোরেল, আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত

স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে সর্বাত্মক কর্মবিরতিতে গিয়ে রাজধানীর মেট্রোরেল সেবা পুরোপুরি বন্ধ করে দেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার বিকাল ৩টায় উত্তরার দিয়াবাড়িতে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে কর্মবিরতি শুরু হয়। এর ফলে নির্ধারিত সময়ে কোনো ট্রেন স্টেশন ছাড়েনি, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

 

কর্মবিরতির শুরুতেই আন্দোলনকারীরা ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে ঘটনাস্থলে বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয়। তবে একাধিক বৈঠক ও আলোচনা শেষে সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসে।

 

১৮ ডিসেম্বরের বোর্ড মিটিংয়ে চাকরি-বিধিমালা চূড়ান্ত করার আশ্বাস দিলে কর্মীরা কর্মসূচি সাময়িক স্থগিত করেন। আন্দোলনকারী কর্মকর্তা আকরাম হোসেন বলেন, “এমডি স্যার অঙ্গীকার করেছেন। তাই ১৮ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি স্থগিত করেছি।” রাত সোয়া ৮টার দিকে উত্তরা উত্তর স্টেশন থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

 

 

২০১৩ সালে প্রতিষ্ঠার পর ১২ বছরে ডিএমটিসিএলের ৯০০-র বেশি কর্মীর জন্য কোনো স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধি চূড়ান্ত হয়নি। আন্দোলনকারীরা অভিযোগ করেন ছুটি, ওভারটাইম, সিপিএফ, গ্র্যাচুইটি, গ্রুপ ইনস্যুরেন্সসহ গুরুত্বপূর্ণ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরের উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুসারে ৬০ দিনের মধ্যে চাকরি বিধি প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে দেওয়া প্রতিশ্রুতিও সময়মতো পূরণ হয়নি বলে দাবি কর্মীদের।

 

আরও অভিযোগ রয়েছে, চাকরি বিধির ‘বিশেষ বিধান’ অধ্যায় নিয়ে দ্বন্দ্বের কারণেই প্রক্রিয়া আটকে আছে। এই অধ্যায়ে মেট্রোরেল প্রকল্পের জনবলকে ডিএমটিসিএলে একীভূত করার বিষয় যুক্ত রয়েছে, যা কর্মীরা বলছেন প্রচলিত আইন ও আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।

 

দৈনন্দিন কয়েক লাখ যাত্রীর অসুবিধা সৃষ্টি হলেও কর্মীদের দাবি, দেরির সম্পূর্ণ দায়ভার ডিএমটিসিএল কর্তৃপক্ষের।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার