সর্বশেষ

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৮:২৪
রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসীদের অন্যতম প্রধান সামাজিক ও ঐতিহ্যবাহী উৎসব ‘বিঝু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান ও বিষু’ উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণিল মেলা ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’। আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে মেলাটি চলবে ১১ এপ্রিল শনিবার পর্যন্ত।

 

রাজধানীর মিরপুর-১৩ নম্বরে অবস্থিত শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ‘ঢাকাস্থ পার্বত্য উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’-এর উদ্যোগে এবং সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি-এর সহযোগিতায় এই আয়োজন করা হচ্ছে।

 

মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের উপস্থিত থাকার কথা জানিয়েছে আয়োজক কমিটি।

 

এবারের মেলায় ৩০ থেকে ৩৫টি স্টলে পার্বত্য চট্টগ্রামের টাটকা কৃষিপণ্য, জুম চাষের সবজি, ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং বৈচিত্র্যময় পাহাড়ি খাবারের সমাহার থাকবে। পাহাড়ি নারী উদ্যোক্তা জিলিয়ান তালুকদার তার ‘কোরিয়ান গ্ল্যাম বাংলাদেশ’ স্টলে পাহাড়ি ঐতিহ্যের পাশাপাশি কোরিয়ান বিভিন্ন পণ্যও উপস্থাপন করবেন।

 

মেলার অন্যতম আকর্ষণ হিসেবে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশিত হবে। সমাপনী দিনে (১১ এপ্রিল) দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ লটারি ড্র।

 

মেলার আনুষ্ঠানিক সমাপ্তির পরদিন ১২ এপ্রিল রোববার আয়োজন করা হবে ‘স্পেশাল বিজু বাজার’। এই বিশেষ বাজারে উৎসব উপলক্ষে টাটকা সবজি, ঐতিহ্যবাহী পোশাক ও শুকনা খাবার কেনার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

 

আয়োজক কমিটির সদস্য সচিব সুবিমল চাকমা জানান, পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি, পোশাক ও খাদ্যের প্রতি নগরবাসীর আগ্রহ দিন দিন বাড়ছে। রাজধানীতে বসবাসকারী মানুষের কাছে পাহাড়ের উৎসবের আমেজ পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আহ্বায়ক দো অং মারমা রাজধানীবাসীকে মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

 

মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের একজন বিপলী চাকমা জানান, গত বছরের ব্যাপক সাড়ার ধারাবাহিকতায় এবারও দর্শনার্থীদের জন্য থাকছে নানা মুখরোচক পাহাড়ি খাবার।

 

উল্লেখ্য, মিরপুর ১০ মেট্রোরেল স্টেশন থেকে রিকশায় মাত্র পাঁচ মিনিটে মেলায় পৌঁছানো যাবে।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

চৈত্রের দাবদাহে তেলের লাইনে চরম ভোগান্তি

অনিশ্চয়তায় চালক ও পাম্প মালিকরা চৈত্রের দাবদাহে তেলের লাইনে চরম ভোগান্তি