English
বলার স্বাধীনতা, জানার স্বাধীনতা
রবিবার, ২২ মার্চ ২০২৬
৭ চৈত্র ১৪৩২
English
জাতীয়
রাজনীতি
নাগরিক কথা
সারাদেশ
মানবাধিকার
স্পোর্টস স্টেশন
সিনে দুনিয়া
ফিচার
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
অনুসন্ধান
সর্বশেষ
খাদ্য নিরাপত্তা
তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকার পেট্রল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিলেও দেশের বিভিন্ন জেলায় এখনও স্বাভাবিক হয়নি জ্বালানি সরবরাহ। রাজশাহী ও সাতক্ষীরাসহ কয়েকটি জেলায় ফিলিং স্টেশনগুলোতে তেলের সংকট অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও সাধারণ মানুষ। বিশেষ করে সেচ পাম্প চালাতে ডিজেল না পেয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন কৃষকরা।
চট্টগ্রামে কোনোভাবেই থামছে না খাদ্যে ভেজালের কারবার
চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে খাদ্যপণ্যে ভেজাল ও জালিয়াতির ঘটনা। নানা ধরনের খাবার, তৈরি খাদ্য, মিষ্টান্ন থেকে শুরু করে ইফতার সামগ্রী—প্রায় সব ক্ষেত্রেই ভেজালের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহার, এমনকি অন্য প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে প্রতারণার মতো ঘটনাও সামনে আসছে। ভোক্তার নিরাপত্তা বা সন্তুষ্টির চেয়ে অধিক মুনাফা অর্জনই যেন অনেক অসাধু ব্যবসায়ীর প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
জ্বালানির পর সার নিয়েও শঙ্কায় বাংলাদেশ
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব এবার জ্বালানি খাতের পাশাপাশি সারের বাজারেও পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের সরবরাহে অনিশ্চয়তা, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় আমদানিনির্ভর বাংলাদেশ ভবিষ্যতে সারের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
কৃষি খাতে ৩৫ বছর ধরে কোনো সংস্কার নেই
বাংলাদেশের কৃষি খাত দীর্ঘদিন ধরে নানা সংকটে ভুগছে। উৎপাদন ব্যয় বাড়লেও কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষিজমির পরিমাণ প্রতিদিন কমছে, প্রায় ৫৬ শতাংশ জমি উৎপাদনশীলভাবে ব্যবহার হচ্ছে না। দেশের ৪০ শতাংশ কৃষক পরিবার ভূমিহীন বর্গাচাষী, আর অর্ধেক কৃষক যথাযথ মজুরি পান না। যাদের হাতে বেশি জমি আছে তারা কৃষিকাজে সক্রিয় নন। ফলে কৃষি খাতের উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধি কমছে, বিপরীতে খাদ্যশস্য আমদানি বাড়ছে।
বাংলাদেশে ৩ কোটি শিশু প্রতিবছর আক্রান্ত
বাংলাদেশসহ বিশ্বজুড়ে খাদ্যপণ্যে দূষণ ও ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গবেষণা অনুযায়ী, খাদ্যবাহিত রোগে আক্রান্ত শিশুদের মধ্যে তিন ভাগের এক ভাগ মারা যায়। প্রতি বছর বিশ্বে প্রায় ৬০ কোটি এবং বাংলাদেশে প্রায় ৩ কোটি শিশু খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়।
কৃষি ও ভোক্তা খাতের নতুন সংকট
বাংলাদেশে কৃষি খাত আবারও বড় চাপের মুখে পড়তে যাচ্ছে। সম্প্রতি সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ৮৩ শতাংশ বাড়ানো হয়েছে। আগে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ছিল ১৬ টাকা, এখন তা বেড়ে হয়েছে ২৯ টাকা ২৫ পয়সা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ডিসেম্বর থেকে নতুন দর কার্যকর করবে। এর ফলে সার উৎপাদন ব্যয় বাড়বে, যা কৃষক ও ভোক্তা উভয়ের ওপর প্রভাব ফেলবে।
ডিসেম্বরে বাংলাদেশে খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ, ঝুঁকিতে ১৬ লাখ শিশু
বাংলাদেশে চলতি বছরের শেষ দিকে বড় ধরনের খাদ্যসংকটের ঝুঁকি দেখা দিয়েছে। সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) এবং জাতিসংঘের তিন সংস্থা খাদ্য ও কৃষি সংথা (এফএও), ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সমন্বিত বিশ্লেষণে বলা হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত ১ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারে। এর মধ্যে ১৬ লাখ শিশু অপুষ্টি ও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রকাশ করা হয় ‘ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)’ প্রতিবেদনের ফলাফল।
খাদ্য মজুত নেমে আপৎকালীন সীমায়, আমদানির চাপে টান পড়ছে অর্থনীতিতে
সরকারের খাদ্য মজুত দ্রুত কমে যাচ্ছে। আগস্টে ২২ লাখ মেট্রিক টন মজুতের রেকর্ড গড়ার পর দুই মাসের ব্যবধানে তা নেমে এসেছে ১৪ লাখ ১ হাজার মেট্রিক টনে। এর মধ্যে চাল রয়েছে ১৩ লাখ ৪৬ হাজার এবং গম মাত্র ৫৩ হাজার ৫০৪ মেট্রিক টন। খাদ্য মন্ত্রণালয়ের ২৩ অক্টোবরের তথ্য অনুযায়ী, এই পরিমাণ মজুত আপৎকালীন সীমার কাছাকাছি, যা ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন হিসেবে নিরাপদ ধরা হয়।
অর্থনৈতিক সংকটে ভুগছে দেশের এক পঞ্চমাংশ পরিবার
দেশের প্রায় ২০ শতাংশ পরিবার বর্তমানে অর্থনৈতিক সংকটে ভুগছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)। চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতি, ঋণ পরিশোধের চাপ, শিক্ষা খাতে অতিরিক্ত খরচ এবং খাদ্যের মূল্যবৃদ্ধিকে এ সংকটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি।
বালাইনাশকে বিষাক্ত বাংলাদেশ, নিয়ন্ত্রণে আসছে নতুন আইন
ফসল রক্ষায় বালাইনাশক (পেস্টিসাইড) ব্যবহারে বাংলাদেশ এশিয়ায় তৃতীয় অবস্থানে থাকলেও এর নেতিবাচক প্রভাব ভয়াবহ রূপ নিচ্ছে। পরিবেশ ও মানবদেহে ক্ষতির মাত্রা এতটাই বেড়েছে যে, বিশেষজ্ঞরা একে “নীল হয়ে যাওয়া” দেশের সংকেত হিসেবে দেখছেন। চোখে জ্বালা, চুলকানি, অ্যালার্জি থেকে শুরু করে দীর্ঘমেয়াদে কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের ক্ষতি—সবই এই বিষাক্ত রাসায়নিকের ফল।
পাতা 1 এর 2.
পরবর্তী
শেষ »
10/ প্রতি
20/ প্রতি
50/ প্রতি
100/ প্রতি