সর্বশেষ

অভিযানের পরও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য

চট্টগ্রামে কোনোভাবেই থামছে না খাদ্যে ভেজালের কারবার

প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ০৬:০০
চট্টগ্রামে কোনোভাবেই থামছে না খাদ্যে ভেজালের কারবার

চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে খাদ্যপণ্যে ভেজাল ও জালিয়াতির ঘটনা। নানা ধরনের খাবার, তৈরি খাদ্য, মিষ্টান্ন থেকে শুরু করে ইফতার সামগ্রী—প্রায় সব ক্ষেত্রেই ভেজালের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহার, এমনকি অন্য প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে প্রতারণার মতো ঘটনাও সামনে আসছে। ভোক্তার নিরাপত্তা বা সন্তুষ্টির চেয়ে অধিক মুনাফা অর্জনই যেন অনেক অসাধু ব্যবসায়ীর প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

 

চলতি রমজান মাসের শুরু থেকে গতকাল পর্যন্ত চট্টগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মোট ৭০টি অভিযান পরিচালনা করেছে। এ ছাড়া জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশনসহ বিভিন্ন তদারকি সংস্থাও নিয়মিত অভিযান চালিয়েছে। তবুও বাজারে ভেজাল খাদ্য ও প্রতারণামূলক ব্যবসা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ বলেন, অধিদপ্তরের চারটি টিম প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। প্রতিদিনই বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে। তবে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কৌশলে আবারও একই ধরনের অনিয়মে জড়িয়ে পড়ছে।

 

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কিছু প্রতিষ্ঠান অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছে। অনেক ক্ষেত্রে যেখানে ইঁদুর ও তেলাপোকা ঘোরাফেরা করে, সেখানেই খাদ্য প্রস্তুত করা হচ্ছে। মাছ, মাংসসহ বিভিন্ন পণ্য পচা অবস্থায় ফ্রিজে সংরক্ষণ করে পরে তা দিয়ে খাবার তৈরি করার অভিযোগও পাওয়া গেছে। পাশাপাশি খাবারের রং ও স্বাদ বাড়াতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হচ্ছে।

 

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানায়, সাধারণ সময়ে প্রতি মাসে প্রায় ৫০টির মতো ভেজালবিরোধী অভিযান পরিচালিত হতো। কিন্তু রমজান উপলক্ষে অভিযান আরও জোরদার করা হয়েছে। মাত্র ১৭ দিনে নগরীর বিভিন্ন রেস্টুরেন্ট, বেকারি, মিষ্টির দোকান ও পোশাকের দোকানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে।

 

এদিকে শুধু ছোট প্রতিষ্ঠান নয়, কিছু পরিচিত প্রতিষ্ঠানেও ভেজালের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি নগরীর কয়েকটি রেস্টুরেন্ট ও দোকানে অভিযানে জরিমানা করা হলেও বাজারে ভেজাল খাদ্যের প্রবণতা এখনো থামছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার