শিক্ষাসামগ্রীর দাম বেড়ে অভিভাবকদের ওপর চাপ
নতুন বছরের শুরুতেই বই, খাতা, কলম, পেন্সিল, স্কুল ব্যাগসহ প্রায় সব শিক্ষাসামগ্রীর দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি। মাঝারি মানের পেন্সিলের ডজন এখন ১২০ থেকে ১৩০ টাকা, যা গত বছর ছিল ৮০ টাকা। সাধারণ মানের স্কুল ব্যাগের দাম ৫০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮০০ টাকার ওপরে। বইয়ের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে।