সর্বশেষ

খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ

দ্রুত আরোগ্য কামনা করে সহযোগিতার আশ্বাস নরেন্দ্র মোদীর

কূটনীতি ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ০৭:০০
দ্রুত আরোগ্য কামনা করে সহযোগিতার আশ্বাস নরেন্দ্র মোদীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন, যিনি দীর্ঘদিন বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের প্রার্থনা ও শুভকামনা। যেকোনোভাবে পারি, সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে ভারত প্রস্তুত।”

 

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ২৩ নভেম্বর রাত থেকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে।

 

 

রোববার রাতে গণমাধ্যমে খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেওয়ার খবর প্রচারিত হলেও সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তার অবস্থা ‘স্থিতিশীল’ এবং গুজব-ভিত্তিক তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে তার শারীরিক অবস্থার উন্নতি, মেডিকেল বোর্ডের পরামর্শ ও সার্বিক পরিস্থিতির ওপর।

 

এদিকে সোমবার চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের সঙ্গে তার চিকিৎসা নিয়ে আলোচনা করেছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠান।

 

বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে দেশ-বিদেশে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক মহল থেকে একাধিক শুভেচ্ছা বার্তা ও সমর্থন তার চিকিৎসা ও রাজনৈতিক অবস্থাকে নতুন আলোচনার কেন্দ্রে এনেছে।

সব খবর

আরও পড়ুন

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

‘জাতির পিতা’ ও ১৫ আগস্ট নিয়ে ভাবনা হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’

জামায়াতের নায়েবে আমীর তাহেরের অভিযোগ খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’