সর্বশেষ

নিজ নির্বাচনী সভায় মির্জা ফখরুল

জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানের পথে নিতে চায়

জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৩
জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানের পথে নিতে চায়

জামায়াতে ইসলামী বাংলাদেশকে পিছিয়ে দিয়ে আফগানিস্তানের মতো একটি রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নারীর সমান অধিকার ও আধুনিক বাংলাদেশ গঠনের পথে জামায়াত বাধা হয়ে দাঁড়াচ্ছে।

 

সোমবার দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের ঢোলারহাট বাজারে আয়োজিত এক নির্বাচনি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “জামায়াতে ইসলাম দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। তারা আমাদের পিছনের দিকে ঠেলে দিতে চায়। কিন্তু আমরা সামনে এগোতে চাই। নারী-পুরুষ সমান অধিকার নিয়ে বাংলাদেশে বাস করবে এটাই আমাদের লক্ষ্য।”

 

নারীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার বড় অংশই নারী। তাই তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি দাবি করেন, ইসলাম ধর্মেও নারীর ন্যায্য অধিকার দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু জামায়াত এসব বিষয়ে মানুষকে বিভ্রান্ত করছে।

 

তিনি আরও বলেন, “তারা নানা কুসংস্কার ও ধর্মীয় আবেগ ব্যবহার করে ভোট চাইছে। মানুষকে ভুল বুঝিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায়। আমরা চাই মানুষ সত্য জানুক এবং উন্নয়নের পথে এগিয়ে যাক।”

 

জামায়াতের আমির নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এমন খবরের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, “এ ধরনের মন্তব্য করা হলে তা অন্যায়। নারীরা কখনোই এটা মেনে নেবে না।”

 

এ সময় তিনি অভিযোগ করেন, জামায়াত নারীদের কর্মসংস্থানের বিরোধী এবং গার্মেন্টসসহ বিভিন্ন খাতে নারীদের কাজ করার স্বাধীনতা সীমিত করতে চায়। “কাজ না করলে মানুষ চলবে কীভাবে?” প্রশ্ন তোলেন তিনি।

 

সভা শেষে মির্জা ফখরুল উপস্থিত ভোটার ও সমর্থকদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সব খবর

আরও পড়ুন

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

‘জাতির পিতা’ ও ১৫ আগস্ট নিয়ে ভাবনা হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’

জামায়াতের নায়েবে আমীর তাহেরের অভিযোগ খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’