সর্বশেষ

রমজানে অসহায়দের পাশে দাঁড়াতে ছাত্রলীগের আহ্বান

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০
রমজানে অসহায়দের পাশে দাঁড়াতে ছাত্রলীগের আহ্বান

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য মাসব্যাপী মানবিক কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির পক্ষ থেকে সারাদেশের সব পর্যায়ের নেতাকর্মীদের ইফতার, সেহরি ও খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

 

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিকতার মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের এই সময় মানুষকে আত্মত্যাগ, সাম্য ও মানবকল্যাণের চেতনায় উদ্বুদ্ধ করে। বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে রমজানের শিক্ষা আরও বেশি সংহতি, সহনশীলতা ও দায়িত্ববোধের বার্তা বহন করে বলেও উল্লেখ করা হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ছাত্রলীগ মাসজুড়ে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করবে। দেশের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা, পৌরসভা ও কলেজ শাখাসহ সংগঠনের সকল ইউনিটকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—অসহায় ও প্রান্তিক মানুষের মাঝে ইফতার ও সেহরির সামগ্রী বিতরণ, খাদ্য উপকরণ সহায়তা প্রদান এবং সামর্থ্য অনুযায়ী অন্যান্য সহযোগিতা কার্যক্রম পরিচালনা।

 

ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, রমজানের তাৎপর্য কেবল ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ নয়; বরং সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সক্রিয় অংশগ্রহণের মধ্যেই এর পূর্ণতা নিহিত। সংগঠনটি আশা প্রকাশ করেছে, নেতাকর্মীরা ঐক্য, মানবিকতা ও দায়িত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করবেন।

 

এছাড়া সংগঠনের পক্ষ থেকে সবার সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়। পবিত্র মাসে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।

 

প্রতি বছর রমজান মাসে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ইফতার ও খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহণ করে থাকে। ছাত্রলীগের এ ঘোষণার মাধ্যমে সারাদেশে নিম্ন আয়ের মানুষের জন্য সহায়তা কার্যক্রম বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সব খবর

আরও পড়ুন

২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

ক্ষমতার পালাবদলে ‘মামলার বন্যা’ ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ড আবেদন ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি