সর্বশেষ

আগের দিন সন্ধ্যায় মিলবে পরদিনের স্লট

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

কূটনীতি ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জালিয়াতি রোধে অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে চালু হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীরা পরদিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে বুক করতে পারবেন।

 

আইভ্যাকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সিস্টেমের লিংক অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী সব তারিখের অ্যাপয়েন্টমেন্ট এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিতে হবে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সাইনআপ প্রক্রিয়া শুরু হয়েছে এবং সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং চালু হয়েছে।

 

তবে স্লট বুক করতে হলে আবেদনকারীদের প্রতিদিন বিকাল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সাইনআপ ও ফাইল আপলোড না করলে সেদিন অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।

 

নতুন প্রক্রিয়ায় প্রথমে ভিসা ওয়েব ফাইলে ব্যবহৃত ইমেইল ঠিকানা দিয়ে সাইনআপ করতে হবে। এরপর ইমেইল ও মোবাইলে পাঠানো পৃথক ওটিপি যাচাইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। সাইনআপ শেষে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আবার ওটিপি পাঠানো হবে। সফল লগইনের পর আবেদনকারীকে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, যেগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সিস্টেমে যুক্ত হবে।

 

সন্ধ্যা ৬টায় স্লট খোলার পর পুনরায় লগইন করলে পরবর্তী দিনের একটি নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট স্লট স্বয়ংক্রিয়ভাবে দেখাবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট ভিসা ফি পরিশোধ করতে হবে।

 

আইভ্যাক জানিয়েছে, জাল বা অননুমোদিত অ্যাপয়েন্টমেন্ট স্লট বেচাকেনা বন্ধ করতে এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও সুশৃঙ্খল করতে এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। আবেদনকারীদের নির্দেশিকাগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সব খবর

আরও পড়ুন

সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, স্থগিতের আহ্বান

১৩৫ সাংবাদিকের বিবৃতি সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, স্থগিতের আহ্বান

নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি

প্রতিশ্রুতি ছিল স্বচ্ছতার, বাস্তবে নীরবতা দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি

গণপরিষদ, সংবিধান সংস্কার ও ‘১৮০ কার্যদিবস’ নিয়ে বিভ্রান্তি

ভোটে জয় মানেই সরকার গঠন নয় গণপরিষদ, সংবিধান সংস্কার ও ‘১৮০ কার্যদিবস’ নিয়ে বিভ্রান্তি

বাজার অস্থিরতার মাঝেই ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম

১২ কেজি সিলিন্ডার ১,৩৫৬ টাকা বাজার অস্থিরতার মাঝেই ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম

শেষ মুহুর্তে গোঁজামিলের বিতর্কিত প্রকল্প নিয়েছে অন্তর্বর্তী সরকার

চাপ বাড়বে নির্বাচিত সরকারের ওপর শেষ মুহুর্তে গোঁজামিলের বিতর্কিত প্রকল্প নিয়েছে অন্তর্বর্তী সরকার

দুদক সংস্কারে অন্তত সাত উপদেষ্টার আপত্তি: ড. ইফতেখারুজ্জামান

দুদক সংস্কারে অন্তত সাত উপদেষ্টার আপত্তি: ড. ইফতেখারুজ্জামান

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি একের পর এক সিদ্ধান্ত

দীর্ঘমেয়াদি চুক্তি ও ব্যয় নিয়ে বাড়ছে প্রশ্ন অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি একের পর এক সিদ্ধান্ত