সর্বশেষ

‘ক্রাইসিস বাটন’ চেপেছে বিএনপি সরকার

এলডিসি উত্তরণ স্থগিতের আবেদনকে সমালোচনায় বিদ্ধ করলেন দেবপ্রিয় ভট্টাচার্য

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০
এলডিসি উত্তরণ স্থগিতের আবেদনকে সমালোচনায় বিদ্ধ করলেন দেবপ্রিয় ভট্টাচার্য

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ তিন বছর পিছিয়ে দিতে বাংলাদেশের সাম্প্রতিক আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি সরকার কার্যত ‘ক্রাইসিস বাটন’ চেপেছে বলে মন্তব্য করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, জাতিসংঘ এখনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে না; প্রক্রিয়াটি সময়সাপেক্ষ।

 

আগামী সোমবার থেকে নিউইয়র্কে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)-এর পাঁচ দিনব্যাপী বৈঠক শুরু হচ্ছে। সেখানে বাংলাদেশের আবেদন কীভাবে মূল্যায়ন করা হবে, তা নির্ধারণ করা হবে। দেবপ্রিয় ভট্টাচার্য সিডিপির সদস্য এবং এনহ্যান্সড মনিটরিং মেকানিজম (ইএমএম) উপকমিটির প্রধান হিসেবে বৈঠকে অংশ নিতে যাচ্ছেন।

 

তিনি জানান, পাইপলাইনে থাকা তিনটি দেশ—বাংলাদেশ, নেপাল ও লাওস—এর বর্তমান অবস্থা পর্যালোচনা করা হবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে নতুন বিষয় হলো উত্তরণ পিছিয়ে দেওয়ার আনুষ্ঠানিক আবেদন। এই আবেদন সরকারপ্রধানের পরিবর্তে একজন সচিবের পক্ষ থেকে পাঠানো হয়েছে, যা প্রক্রিয়াগত দিক থেকে আলোচনার বিষয় হতে পারে।

 

গত বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর অধীন সিডিপির চেয়ারম্যান হোসে আন্তোনিও ওকাম্পোর কাছে চিঠি পাঠিয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর অনুরোধ জানান। আগের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ২৪ নভেম্বর বাংলাদেশের চূড়ান্ত উত্তরণ হওয়ার কথা।

 

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রথাগত কাঠামো অনুযায়ী বাংলাদেশের আগের মূল্যায়ন প্রতিবেদন ও সাম্প্রতিক তথ্য মিলিয়ে দেখা হবে। বিশেষ করে গত নভেম্বরে সরকারের দেওয়া প্রতিবেদনের সঙ্গে নতুন আবেদনের তুলনা করা হবে। কেননা, তখন বলা হয়েছিল উত্তরণ প্রস্তুতি সন্তোষজনক।

 

ইএমএম কাঠামোর মধ্যে ‘ক্রাইসিস বাটন’ ব্যবহারের সুযোগ রয়েছে, যা অস্বাভাবিক বা নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতিতে প্রয়োগ করা হয়। অতীতে সলোমন আইল্যান্ডস সুনামি ও সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে এ সুবিধা নিয়েছিল এবং সময় বাড়ানো হয়েছিল।

 

উল্লেখ্য, এলডিসি থেকে উত্তরণের ক্ষেত্রে মাথাপিছু আয়, মানবসম্পদ সূচক (এইচএআই) ও অর্থনৈতিক ঝুঁকিপূর্ণতা সূচক (ইভিআই)—এই তিন মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়। বাংলাদেশ ২০১৮ ও ২০২১ সালের ত্রিবার্ষিক মূল্যায়নে তিন সূচকেই উত্তীর্ণ হয়। করোনার কারণে উত্তরণ দুই বছর পিছিয়ে বর্তমানে ২০২৬ সালে কার্যকর হওয়ার কথা ছিল।

 

বাংলাদেশের নতুন আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে এখন নজর সিডিপির আসন্ন বৈঠকের দিকে।

সব খবর

আরও পড়ুন

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা