সর্বশেষ

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আবারও রদবদল

নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০
নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও এক দফা রদবদল করা হয়েছে। সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

 

এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, ২০২৪ সালের অক্টোবর থেকে কিউএমজির দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে এনডিসির নতুন কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

নতুন কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল শাহীনুল হক সেনা সদর দপ্তরে গুরুত্বপূর্ণ একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং মাস্টার-জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) হিসেবে দায়িত্বে ছিলেন। ২০তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশনপ্রাপ্ত এই কর্মকর্তা চট্টগ্রামের ২৪তম পদাতিক ডিভিশন ও সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

অন্যদিকে, নতুন এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান ২৩তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশনপ্রাপ্ত। লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতির আগে তিনি অল্প সময়ের জন্য ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। এছাড়া রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

এছাড়া মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দিতে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এমআইএসটির নতুন কমান্ড্যান্ট হয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি এতদিন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন।

 

টাঙ্গাইলের ঘাটাইলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি একসময় এনএসআইয়ের মহাপরিচালক ছিলেন। এছাড়া রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার জিওসি করা হয়েছে। পূর্ববর্তী লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান অবসরে গেছেন।

 

সেনাবাহিনীর এই রদবদলকে নিয়মিত প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।

সব খবর

আরও পড়ুন

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

তদন্তে নামছে দুর্নীতি দমন কমিশন ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

আহসান মনসুরের দাবি ও দলিলে অসঙ্গতি দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

‘আস্থা ফেরানো’ ও সুদ কমানো অগ্রাধিকার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

রাখাইনের ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিস্ফোরক সাক্ষাৎকার জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ

অর্থনীতি, শিক্ষা, কূটনীতি এবং বাজার নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ

একযোগে ইউনূস আমলের ৯ সচিবের নিয়োগ বাতিল করেছে বিএনপি সরকার

একযোগে ইউনূস আমলের ৯ সচিবের নিয়োগ বাতিল করেছে বিএনপি সরকার

১০ হাজার অস্ত্র এখনো উদ্ধার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

অবৈধ অস্ত্রের ছড়াছড়ি ১০ হাজার অস্ত্র এখনো উদ্ধার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন