সর্বশেষ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ০৪:৪৭
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

 

বুধবার (১ এপ্রিল) সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০১৫ সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। এ সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, বাসাভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচসহ গ্যাস, পানি ও বিদ্যুতের বিল উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

 

সংগঠনের নেতারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এ খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের প্রতিটি জেলা শহরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। এছাড়া ১০ এপ্রিল উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে শান্তিপূর্ণ আলোচনা সভা এবং প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছে সংগঠনটি। একইসঙ্গে দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার ইঙ্গিতও দেওয়া হয়েছে।

সব খবর

আরও পড়ুন

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

দেশে মজুদ জ্বালানি তেল দিয়ে চলবে আর ১৫ দিন

সরকার নতুন মূল্য নির্ধারণে প্রস্তুত দেশে মজুদ জ্বালানি তেল দিয়ে চলবে আর ১৫ দিন

ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫%, নিহত ৩৯৪: যাত্রী কল্যাণ সমিতি

ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫%, নিহত ৩৯৪: যাত্রী কল্যাণ সমিতি

সরকার আশ্বাস দিলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন

জ্বালানি সংকটে চাপে সরবরাহ ব্যবস্থা সরকার আশ্বাস দিলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন