সর্বশেষ

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ২৩:৫১
ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

দেশে হামে আক্রান্ত হয়ে অস্বাভাবিক হারে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ ক্রমেই তীব্র হচ্ছে। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে, নীতিগত ব্যর্থতা ও চরম অবহেলার ফলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম-এর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা, এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।

 

আইন বিশেষজ্ঞদের মতে, দায়িত্বে চরম অবহেলার কারণে কারও মৃত্যু ঘটলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে এমন বহু নজির রয়েছে, যেখানে অবহেলাজনিত মৃত্যুকে ‘নেগলিজেন্ট হোমিসাইড’ হিসেবে গণ্য করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশনায় চিকিৎসা বা দায়িত্ব পালনে গাফিলতির কারণে মৃত্যুকে অপরাধ হিসেবে বিবেচনার সুযোগ রয়েছে।

 

২০২০ সালের ১৫ জুন হাইকোর্ট বিভাগের এক গুরুত্বপূর্ণ রায়ে চিকিৎসায় অবহেলায় মৃত্যু ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে স্পষ্ট করা হয়। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ এ নির্দেশনা দেন। রায়ে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতির কারণে মৃত্যু ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক।

 

বাংলাদেশের দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় বেপরোয়া বা অবহেলাজনিত কর্মকাণ্ডে মৃত্যুকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতে দায়িত্বহীনতা বা টিকাদান কর্মসূচিতে ব্যর্থতা যদি সরাসরি মৃত্যুর ঝুঁকি তৈরি করে, তবে তা আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

 

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের মতে, চলতি বছরে হামের প্রাদুর্ভাব বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। গত দুই দশকের মধ্যে এ বছরই মৃত্যুহার সর্বোচ্চ বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। যেখানে আগে প্রতি ১০ লাখে মৃত্যুহার ছিল প্রায় ১ শতাংশ, বর্তমানে তা বেড়ে ১৬ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে।

 

বিশেষজ্ঞরা সরাসরি বলছেন, টিকাদান কর্মসূচির ভয়াবহ ঘাটতিই এ সংকটের মূল কারণ। ইপিআই কর্মসূচি দীর্ঘদিন ধরে দেশের জনস্বাস্থ্যের প্রধান ভিত্তি হলেও ইউনূস সরকারের সময়ে এর কার্যক্রমে ব্যাপক শৈথিল্য দেখা গেছে। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, ইউনূস সরকারের বিশেষত স্বাস্থ্য উপদেষ্টা নূরহাজানের অদক্ষতা ও ইউনূসের সিদ্ধান্তহীনতার কারণে সময়মতো টিকাদান নিশ্চিত করা যায়নি।

 

ন্যাশনাল ভেরিফিকেশন কমিটি অব মিজেলস অ্যান্ড রুবেলা এলিমিনেশনের প্রধান অধ্যাপক মাহমুদুর রহমানও স্বীকার করেছেন, গত বছরে পর্যাপ্ত টিকাদান না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে রোগ নির্মূলের লক্ষ্য ব্যাহত হয়েছে।

 

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে শতাধিক শিশুর মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। কিছু প্রতিবেদনে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এ প্রেক্ষাপটে সমালোচকরা সরাসরি মুহাম্মদ ইউনূস ও নুরজাহান বেগম-এর বিরুদ্ধে অবহেলা ও ব্যর্থতার অভিযোগ তুলছেন এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

 

মানবাধিকার কর্মীরা বলছেন, প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রের জন্য একেকটি ব্যর্থতার প্রতীক। তারা প্রশ্ন তুলছেন—এই মৃত্যুর দায় কে নেবে? কেন সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি? কেন টিকাদান কর্মসূচি দুর্বল হয়ে পড়ল?

 

আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগগুলো যদি তদন্তে প্রমাণিত হয়, তবে ভুক্তভোগী পরিবারগুলো হত্যার অভিযোগে মামলা করার অধিকার রাখে। একই সঙ্গে মানবাধিকার সংগঠনগুলোকে এগিয়ে এসে আইনি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

 

এদিকে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা না আসায় সমালোচনা আরও জোরদার হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

সব খবর

আরও পড়ুন

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

দেশে মজুদ জ্বালানি তেল দিয়ে চলবে আর ১৫ দিন

সরকার নতুন মূল্য নির্ধারণে প্রস্তুত দেশে মজুদ জ্বালানি তেল দিয়ে চলবে আর ১৫ দিন