সর্বশেষ

স্বার্থের দ্বন্দ্ব ও দায়বদ্ধতার প্রশ্নে আপত্তি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ২১:৫৮
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

বাংলাদেশ ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার রাজধানীর টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

 

তিনি বলেন, বর্তমান নিয়োগপ্রাপ্ত গভর্নরের দলের সংশ্লিষ্টতার কারণে বাংলাদেশ ব্যাংকে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হবে। এতে দায়বদ্ধতা পালনের সুযোগ ক্ষুণ্ণ হবে এবং আগামী পাঁচ বছরের জন্য এ নিয়োগ গ্রহণযোগ্য নয়।  

 

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, “যদি এর পেছনে কোনো বিশেষ মহলকে সুযোগ করে দেওয়ার ষড়যন্ত্র থাকে, তবে সেটি আরও গুরুতর প্রশ্ন। সরকারের উচিত হবে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা।”  

 

তিনি জোর দিয়ে বলেন, এটি শুধু সাধারণ মানুষের আলোচনার বিষয় নয়, বরং সরকারের জানার বিষয়। তাই সরকারপ্রধানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগের উদ্যোগ নেওয়া জরুরি।

সব খবর

আরও পড়ুন

আরও একদিন বাড়লো ঈদের ছুটি

টানা সাত দিনের অবকাশ আরও একদিন বাড়লো ঈদের ছুটি

নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আবারও রদবদল নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

তদন্তে নামছে দুর্নীতি দমন কমিশন ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

আহসান মনসুরের দাবি ও দলিলে অসঙ্গতি দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

‘আস্থা ফেরানো’ ও সুদ কমানো অগ্রাধিকার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

রাখাইনের ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিস্ফোরক সাক্ষাৎকার জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ

অর্থনীতি, শিক্ষা, কূটনীতি এবং বাজার নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ