সর্বশেষ

দেশজুড়ে সিরিজ বোমা হামলাঃ দুই দশক পরও বিচারাধীন শতাধিক মামলা

প্রকাশিত: ১৭ অগাস্ট ২০২৫, ২০:৪৪
দেশজুড়ে সিরিজ বোমা হামলাঃ দুই দশক পরও বিচারাধীন শতাধিক মামলা

২০০৫ সালের ১৭ আগস্ট বাংলাদেশের ৬৩টি জেলায় একযোগে পাঁচ শতাধিক বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেয় জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ওই হামলায় দুইজন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন। বিস্ফোরণ ঘটে সুপ্রিম কোর্ট, জেলা প্রশাসকের কার্যালয়, মার্কিন দূতাবাস, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায়। আতঙ্কে কেঁপে ওঠে গোটা দেশ।

 

এই ঘটনায় সারা দেশে দায়ের হয় ১৫৯টি মামলা। এজাহারে আসামি করা হয় ২৪২ জনকে, তবে অভিযোগপত্রে আসামির সংখ্যা দাঁড়ায় ১,১২১ জনে। অধস্তন আদালতে বিচার শেষে প্রায় ৩৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানসহ ২৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যার মধ্যে ৮ জনের ফাঁসি ইতিমধ্যে কার্যকর হয়েছে। পাশাপাশি ৩৪৯ জনকে অব্যাহতি এবং ৩৫৮ জনকে খালাস দেওয়া হয়।

 

বিচারিক আদালতের রায় পরবর্তী পর্যায়ে হাইকোর্টে শুনানি হয় এবং কিছু মামলা আপিল বিভাগে গড়িয়েছে। সুপ্রিম কোর্ট সূত্র জানায়, এখনো বেশ কিছু মামলা উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে। আইনজীবী শিশির মনির জানান, হাইকোর্টে অনেক মামলার রায় হয়েছে, তবে আপিল বিভাগে কত মামলা অপেক্ষমাণ তা নির্দিষ্টভাবে জানা নেই।

 

উল্লেখযোগ্য একটি মামলায় ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়কে হত্যা করা হয়। ওই ঘটনায় জেএমবি প্রধানসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সর্বোচ্চ আদালতে রায় বহাল থাকায় তাদের ফাঁসি কার্যকর করা হয়।

 

দুই দশক পেরিয়ে গেলেও সিরিজ বোমা হামলার অনেক মামলার বিচার এখনো চলমান। সংশ্লিষ্ট পক্ষগুলোর সক্রিয়তা না থাকলে এসব মামলার নিষ্পত্তি আরও বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত