সর্বশেষ

মাইলস্টোন ট্র্যাজেডি

এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৮

প্রকাশিত: ২৩ অগাস্ট ২০২৫, ২১:০০
এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৮

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া এক মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে মারা গেছেন। সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ জনে।

 

জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, “২১ জুলাই দুর্ঘটনার পর তাসনিয়াকে ভর্তি করা হয়। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।” তাসনিয়ার বাবা নাজমুল ইসলাম বলেন, “তাসনিয়া সকালে মারা গেছে। আমরা এখন বার্ন ইনস্টিটিউটেই আছি।”

 

 

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই শিশু। পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

 

দুর্ঘটনায় আহত ৫৬ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে, ১৪ জন ছাড়পত্র পেয়েছেন এবং ২২ জন এখনও চিকিৎসাধীন। সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন আরও কয়েকজন, যেখানে ১৪ জনের মৃত্যু হয় এবং একজন এখনও চিকিৎসাধীন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতালে একজন করে দুজনের মৃত্যু হয়েছে।

 

এই মর্মান্তিক ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও প্রশাসনের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত ও ক্ষতিপূরণ সংক্রান্ত আলোচনা এখনও চলমান।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত