সর্বশেষ

অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসন বাড়াবে ইতালি: রাষ্ট্রদূত

কূটনীতি ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০৪:৩০
অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসন বাড়াবে ইতালি: রাষ্ট্রদূত

চলতি বছরে অবৈধ পথে লিবিয়া হয়ে অন্তত ১৮ হাজার বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তিনি জানান, বৈধ অভিবাসনের পথ না বেছে অনেকে রাজনৈতিক আশ্রয়ের অজুহাতে ইতালিতে ঢুকছেন, যা দুই দেশের জন্যই সমস্যার সৃষ্টি করছে। তাই ইতালি এখন অবৈধ বাংলাদেশি অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জোরদার করবে।

 

সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘সম্পর্ক জোরদার: বাংলাদেশ–ইতালির ভবিষ্যত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক কান্ট্রি লেকচার সিরিজে বক্তব্য রাখেন তিনি।

 

রাষ্ট্রদূত বলেন, “অনেক বাংলাদেশি বৈধ পথে অভিবাসন করছেন না, যা আমাদের সম্পর্কের জন্যও ভালো নয়। আগে আমরা সীমিত সংখ্যক অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠাতাম, এখন সেই সংখ্যা বাড়াতে যাচ্ছি।” তিনি জানান, এ বছর এখন পর্যন্ত ৯ হাজার বাংলাদেশিকে বৈধ ভিসা দিয়েছে ইতালি। যার মধ্যে ৫৩০ জন শিক্ষার্থী।

 

রাষ্ট্রদূত আলেসান্দ্রো জানান, ইতালি বিশ্বাস করে অভিবাসন অবশ্যই বৈধ ও স্বচ্ছ উপায়ে হওয়া উচিত। অবৈধভাবে ঢুকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে তা শুধু ব্যক্তিরই ক্ষতি করে না, বরং বাংলাদেশের পাসপোর্ট ও সরকারি নথির আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে। “অনেক আবেদনকারী কোনো নিপীড়নের শিকার না হয়েও আশ্রয়ের চেষ্টা করেন। এমনকি ভুয়া সরকারি কাগজের নমুনাও আমাদের সামনে আসে,” বলেন তিনি।

 

তার মতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা দালালকে ৫০ হাজার ইউরো দিয়ে লিবিয়া হয়ে ইউরোপ প্রবেশ করেন তারা ‘ভুক্তভোগী’ নন, বরং ঝুঁকি জেনেই এ পথে নামছেন। “এ ধরনের প্রবণতা বাংলাদেশিদের আন্তর্জাতিক ইমেজেও ক্ষতি করে।”

 

ইতালির ব্যবসা-বাণিজ্য প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের অটোমোবাইল, টেক্সটাইল, এবং শিল্প যন্ত্রপাতি আমদানিতে ইতালির আগ্রহ বাড়ছে। ছোট ও মাঝারি শিল্পের ইতালিয়ান উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ রয়েছে, কিন্তু উচ্চ শুল্কহার বিনিয়োগে বড় বাধা, “আমি মনে করি বিনিয়োগের শুল্কহার কমানো উচিত,” বলেন তিনি।

 

নির্বাচন প্রসঙ্গে ইতালির রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন: “আগামী ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সংস্কারের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে। তখন কেউ আশ্রয় নিতে বিদেশে পালাতে বাধ্য হবে না। আমাদের চাওয়া বাংলাদেশের স্থিতিশীলতা ও সাফল্য।”

 

প্রতিরক্ষা সহযোগিতার বিষয়েও তিনি মন্তব্য করেন, “ইতালি কাউকে রাজনৈতিক কারণ দেখিয়ে অস্ত্র বিক্রি করে না। বাংলাদেশ যদি প্রয়োজন বোধ করে, তবে সহযোগিতা দেওয়া হবে।”

 

এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর ইউরোপ সফরের ব্যস্ততায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এশিয়া সফর পিছিয়ে যায়। “তবে তিনি আসবেন, যত দ্রুত সম্ভব ঢাকা সফর করবেন, যদিও এ বছর সম্ভব নাও হতে পারে।”

 

অনুষ্ঠানে বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস, অধ্যাপক ড. সৈয়দা রোজানা রশিদ, মো. মোশাররফ হোসেন ও অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম বক্তব্য দেন।

সব খবর

আরও পড়ুন

গণপরিষদ, সংবিধান সংস্কার ও ‘১৮০ কার্যদিবস’ নিয়ে বিভ্রান্তি

ভোটে জয় মানেই সরকার গঠন নয় গণপরিষদ, সংবিধান সংস্কার ও ‘১৮০ কার্যদিবস’ নিয়ে বিভ্রান্তি

বাজার অস্থিরতার মাঝেই ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম

১২ কেজি সিলিন্ডার ১,৩৫৬ টাকা বাজার অস্থিরতার মাঝেই ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম

শেষ মুহুর্তে গোঁজামিলের বিতর্কিত প্রকল্প নিয়েছে অন্তর্বর্তী সরকার

চাপ বাড়বে নির্বাচিত সরকারের ওপর শেষ মুহুর্তে গোঁজামিলের বিতর্কিত প্রকল্প নিয়েছে অন্তর্বর্তী সরকার

দুদক সংস্কারে অন্তত সাত উপদেষ্টার আপত্তি: ড. ইফতেখারুজ্জামান

দুদক সংস্কারে অন্তত সাত উপদেষ্টার আপত্তি: ড. ইফতেখারুজ্জামান

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি একের পর এক সিদ্ধান্ত

দীর্ঘমেয়াদি চুক্তি ও ব্যয় নিয়ে বাড়ছে প্রশ্ন অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি একের পর এক সিদ্ধান্ত

নির্বাচনে ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার প্রবণতা উদ্বেগজনক

আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর বিবৃতি নির্বাচনে ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার প্রবণতা উদ্বেগজনক

বাংলাদেশে নির্বাচন: পর্দার আড়ালে কি এখনও শক্তিশালী ভূমিকা রাখছে সেনাবাহিনী?

আল জাজিরার প্রতিবেদন বাংলাদেশে নির্বাচন: পর্দার আড়ালে কি এখনও শক্তিশালী ভূমিকা রাখছে সেনাবাহিনী?

কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বাড়ছে

রয়টার্সের প্রতিবেদন কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বাড়ছে