সর্বশেষ

মধ্যপ্রাচ্য যুদ্ধ

ঈদে উৎকণ্ঠায় ৬০ লাখ পরিবার

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০০:৩৬
ঈদে উৎকণ্ঠায় ৬০ লাখ পরিবার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে এবারের ঈদে উৎকণ্ঠায় কাটবে প্রায় ৬০ লাখ প্রবাসী বাংলাদেশি পরিবারের দিন। সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের অনেকে দেশে ফিরতে পারছেন না, আবার অনেকে যুদ্ধের আতঙ্কে কাজেও যেতে পারছেন না। ফলে পরিবারে ঈদের আনন্দের বদলে ছড়িয়ে পড়েছে অজানা ভয় ও উদ্বেগ।

 

২৮ রমজান ঈদ করতে দেশে আসার কথা ছিল কুমিল্লার লালমাই উপজেলার নূরপুরের বাসিন্দা ওমান প্রবাসী জাকির হোসেনের। কিন্তু যুদ্ধের কারণে তার ফ্লাইট বাতিল হয়েছে। জাকিরের বড় ভাই ইমন হোসেন বলেন, “ঈদে ভাই বাড়ি আসতে পারবে না, এটাই আমাদের জন্য কষ্টের। একই সঙ্গে ওর নিরাপত্তা নিয়েও আমরা চিন্তায় আছি।”

 

কুমিল্লার বরুড়া উপজেলার কামাল হোসেন ধারদেনা করে সৌদি আরব গিয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনি কাজ করেন লুকিয়ে। তার আবাসিক এলাকায় হামলা হয়েছে, ফলে তিনি বের হতে পারছেন না। গ্রামে তার বৃদ্ধ মা-বাবা দিন কাটাচ্ছেন উৎকণ্ঠায়। একই গ্রামের খায়রুল ইসলাম কাতারে থাকেন। তার কর্মস্থলের পাশে বোমা হামলা হয়েছে, তিনি অর্ধেক কাজ রেখে বাসায় ফিরে এসেছেন। দোগই গ্রামের হেলাল উদ্দিন সৌদি আরবে কর্মরত, তার পরিবারও আতঙ্কে দিন কাটাচ্ছে।

 

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জানান, তার পরিবারের একাধিক সদস্য মধ্যপ্রাচ্যে কর্মরত। তিনি বলেন, “গ্রামে মা-বাবা, স্ত্রী-সন্তান প্রতিটি ঘণ্টা কাটাচ্ছে অজানা আতঙ্কে।” তিনি আরও জানান, প্রতি বছর ঈদের সময় প্রবাসীরা প্রচুর টাকা পাঠাতেন, কিন্তু এবার অনেকে কাজে যেতে পারছেন না, ফলে অর্থ পাঠানোও বন্ধ। চট্টগ্রাম বিভাগের প্রায় ২০ লাখ প্রবাসী মধ্যপ্রাচ্যে কর্মরত বলে জানা গেছে।

 

মুন্সিগঞ্জের সদর উপজেলার প্রবাসী আলাউদ্দিনের মা বলেন, “আমার ছেলে কয়েক বছর ধরে সৌদি আরবে কাজ করছে। এখন যুদ্ধের খবর শুনে সারাক্ষণ চিন্তায় থাকি। ঈদ সামনে, কিন্তু মনে কোনো আনন্দ নেই।” গজারিয়া উপজেলার সাজেদা বেগম বলেন, “আমার ছেলে কুয়েতে আছে। টিভিতে যুদ্ধের খবর শুনে খুব ভয় লাগে। ঈদ সামনে, নাতি-নাতনিদের কিছুই কিনে দিইনি।”

 

নোয়াখালীর মাইজদীসহ জেলার বিভিন্ন উপজেলায় হাজার হাজার মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত। যুদ্ধ ও বোমা হামলার কারণে তাদের পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ফোনে স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু প্রতিটি রিং তাদের মনে ভয় জাগায়—কোনো খারাপ খবর আসছে কি না।

 

বাংলাদেশি দূতাবাসগুলো যুদ্ধ শুরুর পর থেকেই প্রবাসীদের সতর্ক করেছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধসংক্রান্ত ছবি বা ভিডিও শেয়ার না করতে বলা হয়েছে। কিন্তু অনেকেই আইন না জেনে এসব পোস্ট করায় গ্রেপ্তার হচ্ছেন। ফলে নিরাপত্তা ও আইনি ঝুঁকি মিলিয়ে প্রবাসীদের ঈদ এবার কাটবে উদ্বেগে, আর পরিবারগুলো ঈদের আনন্দের বদলে প্রার্থনায় মগ্ন থাকবে—“আল্লাহ যেন আমাদের সন্তানদের নিরাপদে রাখেন।”

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার