সর্বশেষ

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিলে কবে থেকে কার্যকর হবে—প্রশ্ন প্রধান বিচারপতির

প্রকাশিত: ২৮ অগাস্ট ২০২৫, ১৮:০৮
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিলে কবে থেকে কার্যকর হবে—প্রশ্ন প্রধান বিচারপতির

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, “সাময়িক সমাধান নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান চায় আপিল বিভাগ।” তিনি প্রশ্ন তোলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়া হয়, তবে তা কবে থেকে কার্যকর হবে?

 

বুধবার আপিল বিভাগের সাত বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার চারটি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট শিশির মনির ও ড. শরীফ ভুঁইয়া। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুনানি শেষে আদালত নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত দেয় এবং ২১ অক্টোবর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করে।

 

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়। ১৯৯৮ সালে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়, যা ২০০৪ সালে খারিজ হয়। এরপর ২০০৫ সালে আপিল করা হলে, ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংশোধনীটি বাতিল করে। এর ধারাবাহিকতায় ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়, যা ৩ জুলাই গেজেট আকারে প্রকাশিত হয়।

 

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন নাগরিক এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পৃথকভাবে রায় পুনর্বিবেচনার আবেদন করেন। পরে মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও একই বিষয়ে আবেদন করেন।

 

প্রধান বিচারপতি এসময় মন্তব্য করেন, আদালত ভবিষ্যতের জন্য একটি স্থায়ী ও কার্যকর নির্বাচনকালীন কাঠামো চায়, যা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়ক হবে। রাজনৈতিক অঙ্গনে এই শুনানি ও মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সব খবর

আরও পড়ুন

নতুন মামলায় আটকে গেল খায়রুল হকের মুক্তি

নতুন মামলায় আটকে গেল খায়রুল হকের মুক্তি

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলার আসামীর ৬ মাসের কারাদণ্ড

প্রাণী অধিকারের দৃষ্টান্তমূলক স্বীকৃতি মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলার আসামীর ৬ মাসের কারাদণ্ড

অডিও ফাঁসে ঘুষের প্রমাণ মিলায় তদন্তে যাচ্ছে ট্রাইব্যুনাল প্রসিকিউশন

প্রসিকিউটরদের দুর্নীতির নতুন অভিযোগ অডিও ফাঁসে ঘুষের প্রমাণ মিলায় তদন্তে যাচ্ছে ট্রাইব্যুনাল প্রসিকিউশন

চার মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

চার মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন কারাগারে

জামিনের পর আদালতে বিএনপিপন্থীদের তাণ্ডব বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন কারাগারে

‘বৈষম্যমূলক’ চাকরির বিজ্ঞপ্তি তদন্তের নির্দেশ হাইকোর্টের

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ‘বৈষম্যমূলক’ চাকরির বিজ্ঞপ্তি তদন্তের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতিকে আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতিকে আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা

ট্রাইব্যুনালে সেনাবাহিনীকে নিয়ে ‘গিবত’ করেছে ইকবাল করিম ভূঁইয়া

জিয়াউল আহসানের আইনজীবীর প্রতিক্রিয়া ট্রাইব্যুনালে সেনাবাহিনীকে নিয়ে ‘গিবত’ করেছে ইকবাল করিম ভূঁইয়া