সর্বশেষ

১৪ পাকিস্তানি সেনা নিহত

প্রতিশোধ নিতে পাকিস্তানে আফগান বাহিনীর হামলা

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১৬:৩৪
প্রতিশোধ নিতে পাকিস্তানে আফগান বাহিনীর হামলা

পাকিস্তানি সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে পাকিস্তানের ভেতরে প্রতিশোধমূলক অভিযান চালানোর দাবি করেছে আফগানিস্তান। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযানে পাকিস্তানের অন্তত ১৪ জন সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানিয়েছে।

 

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার বিকেল প্রায় ৫টার দিকে ইসলামাবাদের ফয়জাবাদ এলাকায় পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। আফগান বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘রাদ-উল-জুলম’।

 

মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তানি বাহিনীর সীমান্তবর্তী এলাকায় হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে পাকিস্তানের সামরিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

 

সামরিক বিশ্লেষক সাদিক শিনওয়ারি বলেছেন, আফগান প্রতিরক্ষা বাহিনীর এই প্রতিশোধমূলক অভিযান দেখিয়ে দিয়েছে যে কাবুল চাইলে পাকিস্তানের অভ্যন্তরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর সক্ষমতা রাখে। তার মতে, এই হামলা দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।

 

তবে আফগানিস্তানের এই দাবি নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এদিকে আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা অভিযোগ করেছেন, পাকিস্তানের সামরিক বাহিনী এখনও সীমান্তবর্তী এলাকায় হামলা অব্যাহত রেখেছে। আফগানিস্তানের কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জিয়াউর রহমান স্পিংঘার টোলো নিউজকে জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানি বাহিনী কুনারের বিভিন্ন জেলায় ২৭১টির বেশি রকেট নিক্ষেপ করেছে।

 

তিনি বলেন, এসব হামলায় সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা আফগানিস্তান–পাকিস্তান সীমান্ত পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে এবং দুই দেশের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে।

সব খবর

আরও পড়ুন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সংকুচিত হচ্ছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের দরজা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সংকুচিত হচ্ছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের দরজা

বরফ গলার আভাস দিচ্ছে নতুন ডিজিএফআই প্রধানের ভারত সফর

বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক বরফ গলার আভাস দিচ্ছে নতুন ডিজিএফআই প্রধানের ভারত সফর

তীব্র সংঘাত ও বাজার অস্থিরতার সুযোগ পাচ্ছে মার্কিন জ্বালানি কোম্পানি

স্কাই নিউজের বিশ্লেষণ তীব্র সংঘাত ও বাজার অস্থিরতার সুযোগ পাচ্ছে মার্কিন জ্বালানি কোম্পানি

সৌদিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক বাংলাদেশি নিহত

ঢাকার উদ্বেগ প্রকাশ সৌদিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক বাংলাদেশি নিহত

এক সপ্তাহের মধ্যেই আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে ইরান যুদ্ধ

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের সামনে নতুন চ্যালেঞ্জ এক সপ্তাহের মধ্যেই আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে ইরান যুদ্ধ

প্রধানমন্ত্রী হওয়ার পথে র‍্যাপার থেকে রাজনীতিক হওয়া সাবেক মেয়র বালেন্দ্র শাহ

নেপালে নির্বাচনে এগিয়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি প্রধানমন্ত্রী হওয়ার পথে র‍্যাপার থেকে রাজনীতিক হওয়া সাবেক মেয়র বালেন্দ্র শাহ

মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালী অবরোধে স্থবির হতে পারে বিশ্ববাজার

বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের কালো মেঘ মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালী অবরোধে স্থবির হতে পারে বিশ্ববাজার

উপসাগরজুড়ে পাল্টা আঘাত ও বিস্তৃত সংঘাতের শঙ্কা

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা উপসাগরজুড়ে পাল্টা আঘাত ও বিস্তৃত সংঘাতের শঙ্কা