সর্বশেষ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫

অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর ‘মহোৎসব’ বাংলাদেশে

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ২১:৪৬
অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর ‘মহোৎসব’ বাংলাদেশে

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আবারও কঠোর সমালোচনার মুখে পড়েছে। অন্তর্বর্তী সরকারের ১৬ মাসের দায়িত্বকালে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি তো হয়নিই, ক্ষেত্র বিশেষে আরো অবনতি হয়েছে বলে অভিমত দিয়েছেন মানবাধিকারকর্মীরা।

 

মানবাধিকার সংগঠন ও বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের দণ্ডমুক্তির সংস্কৃতি এই মৃত্যুগুলোর প্রধান কারণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলেও জবাবদিহির অভাব পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে।

 

গত বছরের ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আটক হওয়ার পর প্রবাসী হযরত আলীর ক্ষতবিক্ষত লাশ পরিবারকে ফিরিয়ে দেওয়া হয়। স্থানীয় থানা ওসি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। যৌথ বাহিনী অভিযানের কথা শুধু উল্লেখ করেন। আবার সেপ্টেম্বরে একই জেলার ছলিমগঞ্জ ইউনিয়নে আটক আবদুল্লাহ পুলিশ হেফাজতে নির্যাতনের পর পাঁচ দিনেই মারা যান। ওই ঘটনায় এক সাব-ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হলেও পরিবার ও মানবাধিকারকর্মীরা পূর্ণ তদন্তের দাবি জানাচ্ছেন।

 

আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানায়, ২০২৫ সালের জানুয়ারি–নভেম্বর পর্যন্ত বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে নির্যাতনে অন্তত ২৯ জন নাগরিক মারা গেছেন। একই সময়ে কারাগারে মৃত্যু হয়েছে ৯৫ জনের—এর মধ্যে ৬৪ জন হাজতি ও ৩১ জন দণ্ডপ্রাপ্ত। আগের বছরগুলোতেও এই সংখ্যা ছিল উদ্বেগজনক; ২০২৪ সালে ৬৫ জন, ২০২৩ সালে ১০৬ জন এবং ২০২২ সালে ৬৫ জন।

 

তবে কারা অধিদপ্তর এ অভিযোগ অস্বীকার করে বলেছে, অধিকাংশ মৃত্যু ‘অসুস্থতা’জনিত। পুলিশ সদর দপ্তরও দাবি করে, কখনো কখনো গণপিটুনির শিকার বা আত্মহত্যার ঘটনাকে মানবাধিকার সংগঠনগুলো হেফাজতে মৃত্যুর তালিকায় যুক্ত করে থাকে।

 

মানবাধিকারকর্মীরা এসব ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বলছেন, সুষ্ঠু স্বাধীন তদন্ত ছাড়া সত্য উদঘাটন সম্ভব নয়। গুম তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, “অভিযুক্তরা এখনো ক্ষমতার ভেতরে-বাইরে সক্রিয়। জবাবদিহি না থাকলে এই সংস্কৃতি চলতেই থাকবে।”

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক মনে করেন, গ্রেপ্তারের স্বচ্ছতা বাড়ানো জরুরি—“আটক ব্যক্তির অবস্থান ও অবস্থা পরিবারকে জানানো বাধ্যতামূলক করা উচিত। এতে নির্যাতন ও অপব্যবহার কমবে।”

 

মানবাধিকার সংগঠনগুলো বলছে, রাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন নয়, কাঠামোগত সংস্কারই পারে বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর সংস্কৃতি থামাতে।

সব খবর

আরও পড়ুন

নির্বাচন ঘিরে সহিংসতায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসকের তীব্র উদ্বেগ

জানুয়ারিতে ৭৫ সংঘর্ষে নিহত ১১, আহত ৬১৬ নির্বাচন ঘিরে সহিংসতায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসকের তীব্র উদ্বেগ

ইউনূস আমলে ৬০০ রাজনৈতিক সহিংসতা, ‘৯২ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে ৬০০ রাজনৈতিক সহিংসতা, ‘৯২ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’

ঘটনাস্থল পরিদর্শনে নাগরিক প্রতিনিধিদল, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি

রাউজানে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ ঘটনাস্থল পরিদর্শনে নাগরিক প্রতিনিধিদল, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি

জানুয়ারিতে মব সন্ত্রাসে নিহত ২১, বেড়েছে অজ্ঞাত লাশ ও সংখ্যালঘু নির্যাতন

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্বেগ জানুয়ারিতে মব সন্ত্রাসে নিহত ২১, বেড়েছে অজ্ঞাত লাশ ও সংখ্যালঘু নির্যাতন

মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে ৭ স্থানে আগুন, আতঙ্কে রাত জেগে পাহারা

সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে ৭ স্থানে আগুন, আতঙ্কে রাত জেগে পাহারা

‘স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো’

কবর জিয়ারত শেষে সাদ্দাম ‘স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো’

নির্বাচনের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার সুরক্ষার আহ্বান

ইউনূসকে অ্যামনেস্টি সেক্রেটারি জেনারেলের চিঠি নির্বাচনের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার সুরক্ষার আহ্বান

ছাত্রলীগ নেতা সাদ্দাম ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা

৩৯ বিশিষ্ট নাগরিকের নিন্দা ও তদন্তের দাবি ছাত্রলীগ নেতা সাদ্দাম ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা