সর্বশেষ

বাবা আর ফিরবে না— জানে না দেড় বছরের গীতিকা

ভালুকায় মবের হাতে নিহত দিপু চন্দ্র দাস, পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০
ভালুকায় মবের হাতে নিহত দিপু চন্দ্র দাস, পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা

দেড় বছরের শিশু গীতিকা এখনও জানে না তার বাবা আর কখনো ফিরে আসবে না। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার নিয়ম করে বাবার বাড়ি ফেরার অপেক্ষায় থাকত সে। কিন্তু গত সপ্তাহে সেই অপেক্ষা ভেঙে গেছে নৃশংস বাস্তবতায়। মাত্র দুদিন আগেই বাবার সঙ্গে শেষ দেখা হয়েছিল তার। বোঝার বয়স হয়নি যে, সেই দেখা ছিল চিরবিদায়।

 

ময়মনসিংহের ভালুকায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে একদল জনতার পিটুনিতে নিহত হন দিপু চন্দ্র দাস (২৮)। গত বৃহস্পতিবার রাতে কারখানা থেকে ধরে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পরে হত্যাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে তার বিবস্ত্র মরদেহ ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। দিপু ভালুকার জামিরদিয়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

 

নিহত দিপুর গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, স্ত্রী মেঘনা দাস, দেড় বছরের কন্যা গীতিকা, অসুস্থ বাবা-মা ও দুই ভাইকে নিয়ে ছিল তার সংসার। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

 

দিপুর শ্বশুর বাবু রাম দাস বলেন, “গীতিকা এখনো সারাদিন বাবার জন্য কান্না করে। মনে করে বাবা এখনই এসে ওকে আদর করবে। ওকে আমি কীভাবে বোঝাবো?” তিনি জানান, তিন বছর আগে মেয়ের বিয়েতে দিপুই তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন।

 

পরিবারের সদস্যরা জানান, বিজয় দিবসের ছুটিতে গত সোমবার রাতে বাড়িতে এসেছিলেন দিপু। মঙ্গলবার সারাদিন পরিবারের সঙ্গে কাটিয়ে বুধবার সকালে কাজে ফেরার সময় স্ত্রীকে বলেছিলেন, বৃহস্পতিবার রাতে শীতের কাপড় আর মেয়ের জন্য খাবার নিয়ে ফিরবেন। সেটাই ছিল পরিবারের সঙ্গে তার শেষ কথা।

 

দিপুর বাবা রবি চন্দ্র দাস দুর্ঘটনার পর থেকে কর্মক্ষম নন। পরিবারটির একমাত্র সম্বল দুই শতকের পুরোনো ভিটেবাড়ি। জমিজমা বা স্থায়ী আয়ের কোনো উৎস নেই।

 

হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার তারাকান্দা বাজারে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। এ ঘটনায় নিহতের ভাই অপু চন্দ্র দাস ১৪০–১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ভালুকা থানায় হত্যা মামলা করেন। পুলিশ জানায়, এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত গ্রেপ্তারদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

সব খবর

আরও পড়ুন

নির্বাচন ঘিরে সহিংসতায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসকের তীব্র উদ্বেগ

জানুয়ারিতে ৭৫ সংঘর্ষে নিহত ১১, আহত ৬১৬ নির্বাচন ঘিরে সহিংসতায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসকের তীব্র উদ্বেগ

ইউনূস আমলে ৬০০ রাজনৈতিক সহিংসতা, ‘৯২ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে ৬০০ রাজনৈতিক সহিংসতা, ‘৯২ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’

ঘটনাস্থল পরিদর্শনে নাগরিক প্রতিনিধিদল, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি

রাউজানে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ ঘটনাস্থল পরিদর্শনে নাগরিক প্রতিনিধিদল, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি

জানুয়ারিতে মব সন্ত্রাসে নিহত ২১, বেড়েছে অজ্ঞাত লাশ ও সংখ্যালঘু নির্যাতন

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্বেগ জানুয়ারিতে মব সন্ত্রাসে নিহত ২১, বেড়েছে অজ্ঞাত লাশ ও সংখ্যালঘু নির্যাতন

মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে ৭ স্থানে আগুন, আতঙ্কে রাত জেগে পাহারা

সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে ৭ স্থানে আগুন, আতঙ্কে রাত জেগে পাহারা

‘স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো’

কবর জিয়ারত শেষে সাদ্দাম ‘স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো’

নির্বাচনের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার সুরক্ষার আহ্বান

ইউনূসকে অ্যামনেস্টি সেক্রেটারি জেনারেলের চিঠি নির্বাচনের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার সুরক্ষার আহ্বান

ছাত্রলীগ নেতা সাদ্দাম ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা

৩৯ বিশিষ্ট নাগরিকের নিন্দা ও তদন্তের দাবি ছাত্রলীগ নেতা সাদ্দাম ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা