সর্বশেষ

জাতিসংঘ মানবাধিকার পরিষদে আর্টিকেল ১৯ এর সতর্কবার্তা

মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ এখনো ‘সংকটে’

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮
মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ এখনো ‘সংকটে’

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা এখনো ‘সংকটে’ রয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক অধিকার সংস্থা ARTICLE 19। সোমবার জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের (UNHRC) ৬০তম অধিবেশনের সাধারণ বিতর্কে এই মন্তব্য করে সংস্থাটি।

 

সংস্থাটির গ্লোবাল এক্সপ্রেশন রিপোর্ট অনুসারে, ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই মতপ্রকাশ ও তথ্যের অধিকার নিশ্চিতে কার্যকর পরিবেশ তৈরি করতে হবে এবং সাংবাদিক ও নাগরিক সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

সংস্থাটি জানায় ২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও নতুন সরকার গঠনের পর কিছু সংস্কার হয়েছে, যার মধ্যে ‘বহুল সমালোচিত সাইবার নিরাপত্তা আইন বাতিল অন্যতম। তবে পাশাপাশি শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, নতুন প্রস্তাবিত কয়েকটি আইন আবারও অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করতে পারে যার মধ্যে রয়েছে সুরক্ষিত মতামতকে অপরাধ হিসেবে গণ্য করা, নজরদারি বৃদ্ধি, স্বচ্ছতা ও ন্যায্য প্রক্রিয়া ছাড়া কনটেন্ট মুছে ফেলা ইত্যাদি।

 

সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়মুক্তি এখনো গভীর উদ্বেগের কারণ বলেও মনে করে এই অধিকার সংস্থা। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যার ১৩ বছর পরও কোনো সুষ্ঠু তদন্ত হয়নি। বরং, ২০২৫ সালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও খন্দকার শাহ আলমকে হত্যা করা হয়, যা এই সংকটের ভয়াবহতা তুলে ধরে বলে মনে করে ARTICLE 19।

 

এছাড়া নারী সাংবাদিকরা কর্মক্ষেত্রে হয়রানি, শারীরিক আক্রমণ ও অনলাইনে ধর্ষণের হুমকির মতো বহুমাত্রিক ঝুঁকির মুখে পড়ছেন বলেও সতর্ক করে সংস্থাটি।

 

এসময় ARTICLE 19 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী আইন সংস্কার এবং সাংবাদিকদের ওপর সব হামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।

সব খবর

আরও পড়ুন

নির্বাচন ঘিরে সহিংসতায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসকের তীব্র উদ্বেগ

জানুয়ারিতে ৭৫ সংঘর্ষে নিহত ১১, আহত ৬১৬ নির্বাচন ঘিরে সহিংসতায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসকের তীব্র উদ্বেগ

ইউনূস আমলে ৬০০ রাজনৈতিক সহিংসতা, ‘৯২ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে ৬০০ রাজনৈতিক সহিংসতা, ‘৯২ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’

ঘটনাস্থল পরিদর্শনে নাগরিক প্রতিনিধিদল, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি

রাউজানে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ ঘটনাস্থল পরিদর্শনে নাগরিক প্রতিনিধিদল, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি

জানুয়ারিতে মব সন্ত্রাসে নিহত ২১, বেড়েছে অজ্ঞাত লাশ ও সংখ্যালঘু নির্যাতন

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্বেগ জানুয়ারিতে মব সন্ত্রাসে নিহত ২১, বেড়েছে অজ্ঞাত লাশ ও সংখ্যালঘু নির্যাতন

মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে ৭ স্থানে আগুন, আতঙ্কে রাত জেগে পাহারা

সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে ৭ স্থানে আগুন, আতঙ্কে রাত জেগে পাহারা

‘স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো’

কবর জিয়ারত শেষে সাদ্দাম ‘স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো’

নির্বাচনের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার সুরক্ষার আহ্বান

ইউনূসকে অ্যামনেস্টি সেক্রেটারি জেনারেলের চিঠি নির্বাচনের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার সুরক্ষার আহ্বান

ছাত্রলীগ নেতা সাদ্দাম ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা

৩৯ বিশিষ্ট নাগরিকের নিন্দা ও তদন্তের দাবি ছাত্রলীগ নেতা সাদ্দাম ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা