সর্বশেষ

সৌদিতে তিন দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড, মানবাধিকার সংস্থার উদ্বেগ

Md Ahad পাবনা
প্রকাশিত: ৫ অগাস্ট ২০২৫, ২০:৩৬
সৌদিতে তিন দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড, মানবাধিকার সংস্থার উদ্বেগ

সৌদি আরবে মাত্র তিন দিনে ১৭ জন অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগের জন্ম দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

 

সোমবার ‘সন্ত্রাসী কার্যক্রমে’ জড়িত থাকার অভিযোগে দুই সৌদি নাগরিককে ফাঁসি দেওয়া হয়। এর আগে শনিবার সাত এবং রোববার আরও আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক এবং মাদক সংক্রান্ত অপরাধে দণ্ডিত।

 

২০২২ সালের মার্চের পর এত কম সময়ে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এই প্রথম। সেবার একদিনেই ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি কর্তৃপক্ষ।

 

চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে ২৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৩৩৮, যা ৯০-এর দশক থেকে মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড সংরক্ষণের পর সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে, এ বছর নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।

 

মাদক সংক্রান্ত অপরাধে এ বছর ১৬১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যার মধ্যে ১৩৬ জনই বিদেশি নাগরিক। রিপ্রাইভ রাইটস গ্রুপের কর্মকর্তা জিদ বাসিওউনি জানান,

 

“হাশিশ বা গাঁজার মতো মাদক সংক্রান্ত অপরাধে বিদেশিদের মৃত্যুদণ্ডের হার হঠাৎ বেড়ে গেছে। বিশ্বজুড়ে যেখানে ব্যক্তিগত বিনোদনের জন্য হাশিশ সেবনকে বৈধতা দেওয়া হচ্ছে, সেখানে মৃত্যুদণ্ড দেওয়া উদ্বেগজনক।”

 

২০২৩ সালে সৌদি সরকার ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করে। বিশ্লেষকদের মতে, সেই সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের এখন মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। ২০২২ সালে তিন বছর পর আবারও মাদক সংক্রান্ত অপরাধে সর্বোচ্চ শাস্তির বিধান চালু করে সৌদি কর্তৃপক্ষ।

 

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুদণ্ড তখনই কার্যকর করা হয় যখন অভিযুক্ত ব্যক্তি সব ধরনের আপিল প্রক্রিয়ায় ব্যর্থ হন। দেশকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

মানবাধিকার সংস্থাগুলোর মতে, এভাবে মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব তাদের সংস্কারমূলক ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর সঙ্গে এই পদক্ষেপ সাংঘর্ষিক বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা।

মানবাধিকার থেকে আরও পড়ুন
সব খবর

আরও পড়ুন

নির্বাচন ঘিরে সহিংসতায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসকের তীব্র উদ্বেগ

জানুয়ারিতে ৭৫ সংঘর্ষে নিহত ১১, আহত ৬১৬ নির্বাচন ঘিরে সহিংসতায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসকের তীব্র উদ্বেগ

ইউনূস আমলে ৬০০ রাজনৈতিক সহিংসতা, ‘৯২ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে ৬০০ রাজনৈতিক সহিংসতা, ‘৯২ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’

ঘটনাস্থল পরিদর্শনে নাগরিক প্রতিনিধিদল, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি

রাউজানে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ ঘটনাস্থল পরিদর্শনে নাগরিক প্রতিনিধিদল, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি

জানুয়ারিতে মব সন্ত্রাসে নিহত ২১, বেড়েছে অজ্ঞাত লাশ ও সংখ্যালঘু নির্যাতন

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্বেগ জানুয়ারিতে মব সন্ত্রাসে নিহত ২১, বেড়েছে অজ্ঞাত লাশ ও সংখ্যালঘু নির্যাতন

মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে ৭ স্থানে আগুন, আতঙ্কে রাত জেগে পাহারা

সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে ৭ স্থানে আগুন, আতঙ্কে রাত জেগে পাহারা

‘স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো’

কবর জিয়ারত শেষে সাদ্দাম ‘স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো’

নির্বাচনের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার সুরক্ষার আহ্বান

ইউনূসকে অ্যামনেস্টি সেক্রেটারি জেনারেলের চিঠি নির্বাচনের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার সুরক্ষার আহ্বান

ছাত্রলীগ নেতা সাদ্দাম ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা

৩৯ বিশিষ্ট নাগরিকের নিন্দা ও তদন্তের দাবি ছাত্রলীগ নেতা সাদ্দাম ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা