সর্বশেষ

প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ

পাহাড়ে আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:০০
পাহাড়ে আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

বান্দরবানের আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলা এবং খাগড়াছড়িতে পাহাড়ি আদিবাসীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় আয়োজিত এ সমাবেশে বিভিন্ন আদিবাসী সংগঠন ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুর্নিকোভা চাকমা। তিনি বলেন, গত ১৭ জানুয়ারি আলীকদমে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ও সেটেলার বাঙালিদের হামলায় ১৮ জনের বেশি ম্রো আদিবাসী গুরুতর আহত হন। ঘটনার আগে ও পরে পুলিশ প্রশাসনের বিভ্রান্তিকর ও নিষ্ক্রিয় ভূমিকা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে বলে অভিযোগ করেন তিনি।

 

তিনি আরও জানান, ১৪ জানুয়ারি খাগড়াছড়ির কমলছড়ি এলাকায় সেটেলারদের হামলায় তিনজন পাহাড়ি আদিবাসী আহত হন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। এসব ঘটনা পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের ভূমি সংকট, সেটেলার আগ্রাসন, বিচারহীনতা এবং সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের সশস্ত্র তৎপরতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

 

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহানগরের সভাপতি কনেজ চাকমা বলেন, কার্যকর বিচার ব্যবস্থা না থাকায় পাহাড় ও সমতলে আদিবাসীদের ওপর বারবার হামলা হচ্ছে। স্বাধীনতার পর গত ৫৪ বছরে বিভিন্ন কৌশলে আদিবাসীদের উচ্ছেদ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ম্রো জনগোষ্ঠীর ছবি ব্যবহার করে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানানো হলেও আজ সেই জনগোষ্ঠী হামলার শিকার। অথচ হামলাকারীদের বিচারে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

 

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক আন্দোলনে আদিবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও বর্তমান সময়ে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়েই আদিবাসীদের ওপর সবচেয়ে বেশি হামলা, উচ্ছেদ ও জমি দখলের ঘটনা ঘটছে।

 

সমাবেশে মারমা স্টুডেন্ট কাউন্সিল, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠন সংহতি জানায়। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাহাড়ি আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সব খবর

আরও পড়ুন

শূন্য প্রত্যাবাসনে রোহিঙ্গাদের অনিশ্চয়তা আরও ঘনীভূত

ইউনূসের মিথ্যে প্রতিশ্রুতির এক বছর পার শূন্য প্রত্যাবাসনে রোহিঙ্গাদের অনিশ্চয়তা আরও ঘনীভূত

মধ্যপ্রাচ্যে সংঘাতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত মামুনের মৃত্যু মধ্যপ্রাচ্যে সংঘাতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত

ইউনূসের প্রতিশ্রুতির ফানুশ ও রোহিঙ্গাদের ঈদ সমাচার

ইউনূসের প্রতিশ্রুতির ফানুশ ও রোহিঙ্গাদের ঈদ সমাচার

মানবাধিকার বিষয়ে গুরুত্বারোপ ও জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার আহ্বান

নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রধানমন্ত্রীর প্রতি যৌথ চিঠি মানবাধিকার বিষয়ে গুরুত্বারোপ ও জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার আহ্বান

আগস্ট পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর প্রায় ৩,১০০ হামলার ঘটনা ঘটেছে

ভারতের সংসদে প্রশ্নোত্তরে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগস্ট পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর প্রায় ৩,১০০ হামলার ঘটনা ঘটেছে

প্রধানমন্ত্রীর প্রতি শাহরিয়ার কবিরের মুক্তি ও চিকিৎসা নিশ্চিতের আহ্বান

বৈশ্বিক নাগরিক সমাজের যৌথ বিবৃতি প্রধানমন্ত্রীর প্রতি শাহরিয়ার কবিরের মুক্তি ও চিকিৎসা নিশ্চিতের আহ্বান

জানুয়ারি–ফেব্রুয়ারিতে বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ ছিল

বিএনএন এশিয়ার প্রতিবেদন জানুয়ারি–ফেব্রুয়ারিতে বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ ছিল

রাজনীতিবিদ, আমলা ও সাংবাদিকদের আটক করে রাখায় আইনের শাসন নিয়ে বিতর্ক

বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? রাজনীতিবিদ, আমলা ও সাংবাদিকদের আটক করে রাখায় আইনের শাসন নিয়ে বিতর্ক