সর্বশেষ

বিজয়ের ঢেউয়ে ভাটা নারী প্রতিনিধিত্বে

১৯ থেকে ৭ এ নেমেছে সরাসরি নির্বাচিত নারী সাংসদের সংখ্যা

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০
১৯ থেকে ৭ এ নেমেছে সরাসরি নির্বাচিত নারী সাংসদের সংখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে বিজয়ের উচ্ছ্বাসের মাঝেই সামনে এসেছে নারী প্রতিনিধিত্বে বড় ধরনের পতনের চিত্র। এবারের নির্বাচনে সরাসরি ভোটে জিতেছেন মাত্র ৭ জন নারী প্রার্থী, যা আগের সংসদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

 

নির্বাচন কমিশনের বেসরকারি ফল অনুযায়ী, ২৯৯ আসনের মধ্যে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে। কিন্তু নারী প্রার্থীদের ক্ষেত্রে দলটির সাফল্য সীমিত। বিজয়ীদের মধ্যে বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন ছয়জন নারী, আর একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন দল থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

নির্বাচিত নারী প্রার্থীরা হলেন— মানিকগঞ্জ-৩ এ আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ এ ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ এ তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ এ শামা ওবায়েদ, ফরিদপুর-৩ এ নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ এ ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ এ রুমিন ফারহানা।

 

তুলনামূলকভাবে দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে ১৯ জন নারী প্রার্থী জয়ী হয়েছিলেন। এবার সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৭-এ, অর্থাৎ প্রায় ৬৩ শতাংশ হ্রাস। এক নির্বাচনী ব্যবধানে ১২টি আসন কমে যাওয়া বিষয়টি রাজনৈতিক ও নাগরিক মহলে উদ্বেগ তৈরি করেছে।

 

বিশ্লেষকদের মতে, দলীয় মনোনয়ন কম পাওয়া, নির্বাচনী প্রতিযোগিতার ধরন, প্রচারণা কৌশল এবং অর্থনৈতিক ও সাংগঠনিক সীমাবদ্ধতা নারী প্রার্থীদের পিছিয়ে পড়ার কারণ হতে পারে। যদিও সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদে নারীর মোট সংখ্যা কিছুটা বাড়তে পারে, তবুও সরাসরি নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যা কমে যাওয়া রাজনৈতিক ক্ষমতায়নে নেতিবাচক বার্তা দেয়।

সব খবর

আরও পড়ুন

নির্বাচনকে সামনে রেখে দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে ইসলামপন্থী দলের উত্থানে শঙ্কা

‘নারীর স্বাধীনতা হুমকির মুখে’ নির্বাচনকে সামনে রেখে দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে ইসলামপন্থী দলের উত্থানে শঙ্কা

নারী ভোটারই ‘টার্গেট’, কিন্তু প্রার্থী তালিকায় উপেক্ষিত নারী নেতৃত্ব

নির্বাচনে প্রতিনিধিত্ব সংকটে সমালোচনা নারী ভোটারই ‘টার্গেট’, কিন্তু প্রার্থী তালিকায় উপেক্ষিত নারী নেতৃত্ব

দেড় দশকে সর্বনিম্ন মাত্র ৬৫ নারী প্রার্থী, এক-তৃতীয়াংশই পারিবারিক সূত্রে

প্রতিনিধিত্ব নাকি প্রতীকী অংশগ্রহণ? দেড় দশকে সর্বনিম্ন মাত্র ৬৫ নারী প্রার্থী, এক-তৃতীয়াংশই পারিবারিক সূত্রে

নারীবিদ্বেষী বক্তব্যের জন্য জামায়াত আমীরের প্রার্থিতা বাতিলের দাবি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যৌথ বিবৃতি নারীবিদ্বেষী বক্তব্যের জন্য জামায়াত আমীরের প্রার্থিতা বাতিলের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু হাতে প্রতিবাদ নারী শিক্ষার্থীদের

জামায়াত আমীরের ‘নারীবিদ্বেষী পোস্ট’ নিয়ে ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু হাতে প্রতিবাদ নারী শিক্ষার্থীদের

ভোটে নারী প্রার্থী মাত্র ৪ শতাংশ হওয়া অত্যন্ত উদ্বেগজনক

সামাজিক প্রতিরোধ কমিটির বিবৃতি ভোটে নারী প্রার্থী মাত্র ৪ শতাংশ হওয়া অত্যন্ত উদ্বেগজনক

ঝিনাইদহে বিধবা হিন্দু নারীকে গণধর্ষণ করেছে দুই মুসলিম যুবক

গাছের সঙ্গে বেঁধে চুল কেটে নেওয়া হয় ঝিনাইদহে বিধবা হিন্দু নারীকে গণধর্ষণ করেছে দুই মুসলিম যুবক

ঢাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নারী নির্যাতন

ভিডিও ভাইরাল, পাঁচজন আটক ঢাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নারী নির্যাতন