সর্বশেষ

জামায়াত আমীরের ‘নারীবিদ্বেষী পোস্ট’ নিয়ে ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু হাতে প্রতিবাদ নারী শিক্ষার্থীদের

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু হাতে প্রতিবাদ নারী শিক্ষার্থীদের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কথিত ‘নারীবিদ্বেষী’ পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন একদল নারী শিক্ষার্থী। রোববার (দুপুর ২টা) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘কর্মজীবী নারীদের অপমানের প্রতিবাদে ঝাড়ু মিছিল’ ব্যানারে সমাবেশ ও প্রতীকী ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং নারীর মর্যাদা ও অধিকার রক্ষার দাবি জানান। ছাত্র ফেডারেশনের নেত্রী সীমা আক্তার অভিযোগ করেন, দেশে নারীদের অধিকার নিয়ে কথা বললেই অনলাইনে হয়রানি ও বুলিংয়ের শিকার হতে হচ্ছে। “একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ফেইক ও বট আইডির মাধ্যমে নারীদের সোশাল মিডিয়ায় আক্রমণ করছে,” বলেন তিনি।

 

শনিবার শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে নারী নেতৃত্ব ও কর্মজীবী নারীদের বিষয়ে একটি পোস্ট ছড়িয়ে পড়লে তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে পরে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে দাবি করেন, আইডি ‘হ্যাক’ করে পোস্টটি দেওয়া হয়েছে।

 

এই দাবিকে প্রশ্নবিদ্ধ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, “আইডি হ্যাকের অভিযোগের প্রমাণ জনগণের সামনে তুলে ধরতে হবে।” শিক্ষার্থী সুস্মিতা সরকার বলেন, এ ধরনের বক্তব্য ধারাবাহিকভাবে আসছে এবং তা নারীদের প্রতি অবমাননাকর।

 

সমাবেশ থেকে জামায়াত আমিরের প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি ‘নারীর শ্রমের সম্মান’ নিশ্চিত করা ও নারীদের বিরুদ্ধে অপমানজনক বক্তব্য বন্ধের আহ্বান জানান প্রতিবাদকারীরা। একই দিনে জাতীয়তাবাদী ছাত্রদলও পৃথক কর্মসূচিতে এই পোস্টের প্রতিবাদ জানায়।

সব খবর

আরও পড়ুন

শিক্ষাক্ষেত্রে সাফল্য থাকলেও কর্মক্ষেত্রে অংশগ্রহণ কমছে নারীদের

পড়াশোনায় এগিয়ে, তবু চাকরিতে পিছিয়ে শিক্ষাক্ষেত্রে সাফল্য থাকলেও কর্মক্ষেত্রে অংশগ্রহণ কমছে নারীদের

বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা অনুপ্রাণিত করছে পুরো জাতিকে

আন্তর্জাতিক নারী দিবস বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা অনুপ্রাণিত করছে পুরো জাতিকে

প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন

বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবস প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ‘আমরাই পারি’ জোট

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ‘আমরাই পারি’ জোট

রিয়াদের বন্দিশালায় বাংলাদেশি নারীদের আর্তনাদ

“ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচান” রিয়াদের বন্দিশালায় বাংলাদেশি নারীদের আর্তনাদ

পাবনায় দাদিকে হত্যা, নাতনিকে ধর্ষণের পর হত্যা

পাবনায় দাদিকে হত্যা, নাতনিকে ধর্ষণের পর হত্যা

মাধবদীতে কিশোরী আমেনাকে পুনরায় ধর্ষণের পর হত্যা

মাধবদীতে কিশোরী আমেনাকে পুনরায় ধর্ষণের পর হত্যা

জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন

পোড়ানো হল হাত জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন