সর্বশেষ

পোড়ানো হল হাত

জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০
জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে বাসায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের সাবেক শিক্ষার্থী তারিকুল ইসলাম তাকে বাসায় নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করেন এবং হাতের ওপর গরম পানি ঢেলে দেন।

 

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার হাতের তিন থেকে চার সেন্টিমিটার জায়গা পুড়ে গেছে।  

 

ভুক্তভোগীর বিভাগের এক নারী শিক্ষক জানান, অভিযুক্তের সঙ্গে ছাত্রীর ব্যক্তিগত সম্পর্ক ছিল, যা ভেঙে যাওয়ার পর তারিকুল ইসলাম তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। মঙ্গলবার শেষবারের মতো কথা বলার কথা বলে বাসায় নিয়ে গিয়ে নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে আশুলিয়া থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।  

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, বিষয়টি ব্যক্তিগত হলেও অভিযোগ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।  

 

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানিয়েছেন, ঘটনার বিষয়ে একটি মামলা হয়েছে এবং তদন্ত চলছে।  

 

এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, ব্যক্তিগত সম্পর্কের কারণে কেউ যদি এমন নির্যাতনের শিকার হন, তবে তা শুধু ব্যক্তিগত নয়, সামাজিক নিরাপত্তারও প্রশ্ন তোলে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সব খবর

আরও পড়ুন

শিক্ষাক্ষেত্রে সাফল্য থাকলেও কর্মক্ষেত্রে অংশগ্রহণ কমছে নারীদের

পড়াশোনায় এগিয়ে, তবু চাকরিতে পিছিয়ে শিক্ষাক্ষেত্রে সাফল্য থাকলেও কর্মক্ষেত্রে অংশগ্রহণ কমছে নারীদের

বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা অনুপ্রাণিত করছে পুরো জাতিকে

আন্তর্জাতিক নারী দিবস বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা অনুপ্রাণিত করছে পুরো জাতিকে

প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন

বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবস প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ‘আমরাই পারি’ জোট

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ‘আমরাই পারি’ জোট

রিয়াদের বন্দিশালায় বাংলাদেশি নারীদের আর্তনাদ

“ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচান” রিয়াদের বন্দিশালায় বাংলাদেশি নারীদের আর্তনাদ

পাবনায় দাদিকে হত্যা, নাতনিকে ধর্ষণের পর হত্যা

পাবনায় দাদিকে হত্যা, নাতনিকে ধর্ষণের পর হত্যা

মাধবদীতে কিশোরী আমেনাকে পুনরায় ধর্ষণের পর হত্যা

মাধবদীতে কিশোরী আমেনাকে পুনরায় ধর্ষণের পর হত্যা

ভোলায় কীর্তন থেকে ফেরার পথে সংখ্যালঘু প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

ভোলায় কীর্তন থেকে ফেরার পথে সংখ্যালঘু প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ